back to top

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্বৃত্তের হামলার শিকার হয়ে হাসপাতালে ভর্তি নোবিপ্রবি শিক্ষার্থী 

kbctgbd
৩১ জানুয়ারি ২০২৪ ৫:২১ অপরাহ্ণ

মো. নাঈমুর রহমান,নোবিপ্রবি প্রতিনিধি:

নোয়াখালী জেলা শহর মাইজদীর হাউজিং এলাকায় দুর্বৃত্তের হামলায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শামীম আহমেদ নামে এক শিক্ষার্থী।

জানা যায়, বুধবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় ভুক্তভোগী শিক্ষার্থী তার মেয়ে বন্ধুদের নিয়ে মাইজদী শহরের হাউজিং এলাকায় মেস- বাসা ভাড়ার খোঁজে বের হয়। এ সময় শিক্ষার্থীদের পিছু নেয় স্থানীয় কিছু বখাটে যুবক। এক পর্যায়ে মেয়ে শিক্ষার্থীদের উত্ত্যক্ত করলে এর প্রতিবাদ জানায় শামীম । উত্যক্তের প্রতিবাদ করলে ৬-৭ জনের সংঘবদ্ধ বখাটে দল নোবিপ্রবির ওই শিক্ষার্থীর ওপর অতর্কিত হামলা করে। হামলায় গুরুতর আহত হয়ে পড়লে চিকিৎসার জন্য তাকে নোয়াখালী সদর হাসপাতালে নেওয়া হয়।

আহত শিক্ষার্থীর শারীরিক অবস্থার বিষয়ে জানতে চাইলে সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান, নোবিপ্রবির এই শিক্ষার্থীর হাতে ও পায়ে উপর্যুপরি আঘাত করেছে দুর্বৃত্তরা। তার হাতের একটি আঙুল ভেঙ্গে গিয়েছে । আঙ্গুলের চিকিৎসার জন্য অপারেশন প্রয়োজন। আমরা এরই মধ্যে তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেছি।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আনিসুজ্জামান রিমন বলেন, এটি খুবই ন্যাক্কারজনক ঘটনা। দূর-দূরান্ত থেকে শিক্ষার্থীরা নোয়াখালীতে উচ্চশিক্ষার জন্য আসে । তাদের ওপর এমন হামলা মোটেও কাম্য নয়। ঘটনা তদন্ত করে প্রয়োজনে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আইনি সহায়তা নেব।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

আবারও বিশ্বকাপ ফাইনাল!

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০...

চসিকে রদবদল, দুই প্রকৌশলীর বদলির নির্দেশ

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) দুই প্রকৌশলীকে ময়মনসিংহ ও রংপুর...

চট্টগ্রামের বাজারে ১৫৫ কেজির কোরাল

চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি মাছ বাজারে বিক্রির জন্য আনা...

স্কুলের টিফিনে মিলল ধারালো ব্লেড, তদন্তে প্রশাসন

বরিশালের গৌরনদী পৌর এলাকার হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি...

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা কবে? মিলল চূড়ান্ত ঘোষণা

বন্যা পরিস্থিতির কারণে স্থগিত থাকা চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক...

সর্বশেষ