back to top

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নোবিপ্রবির প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ ছাত্রলীগের নেতৃত্বে সুমন-রাফি

kbctgbd
৩১ জানুয়ারি ২০২৪ ৭:১৮ পূর্বাহ্ণ

মো. নাঈমুর রহমান,নোবিপ্রবি প্রতিনিধিঃ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ শাখা ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে নোবিপ্রবির তথ্য প্রকৌশল ও প্রযুক্তি বিভাগের ২০১৮-২৯ সেশনের শিক্ষার্থী মো. সাদ্দাম হোসেন সুমনকে সভাপতি ও ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী মাহবুব আল হোসাইন রাফিকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।

বুধবার (৩১ জানুয়ারি) নোবিপ্রবি শাখা ছাত্রলীগের সভাপতি নাঈম রহমান ও সাধারণ সম্পাদক জাহিদ হাসান শুভ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন এ কমিটির অনুমোদন দেন।

এ বিষয়ে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ শাখা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি মো. সাদ্দাম হোসেন সুমন বলেন,

প্রথমেই কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ ছাত্রলীগ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সংগ্রামী সভাপতি নাঈম রহমান ভাই এবং বিপ্লবী সাধারণ সম্পাদক জাহিদ হাসান শুভ ভাইকে। তাদের সুনিপুণ নেতৃত্বেই নোবিপ্রবির ১৮ বছরের ইতিহাসে প্রথম বারের মতো আলোর মুখ দেখলো হল ও অনুষদ কমিটি। প্রতিষ্ঠাকালীন কমিটির এই কঠিন চ্যালেঞ্জে আপনাদের সবার দোয়া প্রত্যাশী। আমরা প্রকৌশল অনুষদ ছাত্রলীগকে নোবিপ্রবি ছাত্রলীগের একটি শক্তিশালী, স্মার্ট ইউনিট হিসেবে গড়ে তুলতে চাই। তাছাড়া প্রকৌশল অনুষদের সাধারণ শিক্ষার্থীদের যে কোনো যৌক্তিক দাবিতে তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করছি।

নোবিপ্রবি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ শাখা ছাত্রলীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাহবুব আল হোসাইন রাফি বলেন, ছাত্রলীগের কর্মী হওয়া গৌরবের, নেতা হওয়া সৌভাগ্যের। কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ ছাত্রলীগ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি নাঈম রহমান ভাই এবং বিপ্লবী সাধারণ সম্পাদক জাহিদ হাসান শুভ ভাইয়ের প্রতি। প্রতিষ্ঠাকালীন কমিটি হিসেবে এই দায়িত্বের ভার অনেক বেশী। আপনাদের সকলের কাছে দোয়াপ্রার্থী। প্রকৌশল ও প্রযুক্তি অনুষদকে বাংলাদেশ ছাত্রলীগ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার একটি শক্তিশালী ইউনিট হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাব এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের সাধারণ শিক্ষার্থীদের যেকোনো যৌক্তিক দাবিতে পাশে থাকব।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

আবারও বিশ্বকাপ ফাইনাল!

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০...

চসিকে রদবদল, দুই প্রকৌশলীর বদলির নির্দেশ

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) দুই প্রকৌশলীকে ময়মনসিংহ ও রংপুর...

চট্টগ্রামের বাজারে ১৫৫ কেজির কোরাল

চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি মাছ বাজারে বিক্রির জন্য আনা...

স্কুলের টিফিনে মিলল ধারালো ব্লেড, তদন্তে প্রশাসন

বরিশালের গৌরনদী পৌর এলাকার হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি...

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা কবে? মিলল চূড়ান্ত ঘোষণা

বন্যা পরিস্থিতির কারণে স্থগিত থাকা চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক...

সর্বশেষ