জহিরুল ইসলাম সুমন কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা আলকরা ইউনিয়নের বিশিষ্ট্য ব্যক্তিত্ব, ফেনী লতিফ টাওয়ারের সত্বাধিকারী এবং বিশিষ্ট্য ব্যবসায়ী জহির উদ্দিন রাসেলের পিতা ।
হাজী আব্দুল লতিফের জানাযা আজ সকাল ১০ টায় নিজ গ্রাম চৌদ্দগ্রামের আলকরার ভাজনকরায় গ্রামে অনুস্ঠিত হয়েছে । জানাযা শেষে ভাজনকরার দক্ষিণ পাড়া মসজিদের পার্শ্বে দাফন করা হয়। জানাযায় এড ভোকেট, সাংবাদিক, রাজনৈতিক ও বিশিষ্ট্য ব্যক্তি বর্গসহ হাজার হজার মসল্লি উপস্থিত ছিলেন । এসময় হাজী আব্দুল লতিফের ছেলে বিশিষ্ট্য ব্যবসায়ী জহির উদ্দিন রাসেল সবার কাছে তার বাবার জন্য দোয়া কামনা করেন।


