back to top

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর প্রটোকল-২ অফিসার হিসেবে পুনঃনিয়োগ রাজু 

kbctgbd
২৯ জানুয়ারি ২০২৪ ১১:১৯ পূর্বাহ্ণ

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

আবারও প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আবু জাফর রাজু। শিক্ষানুরাগী, সমাজসেবক ও ক্রীড়া সংগঠক আবু জাফর রাজু ২০১৯ সাল থেকে এ পদে অত্যন্ত সততা, দক্ষ্যতা ও সুনামের সঙ্গে কর্মরত ছিলেন।

রোববার(২৮ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আবু জাফর রাজু’কে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর (পারিতোষিক ও বিশেষ অধিকার) আইন, ১৯৭৫ এর অধীনে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে(যেটি আগে ঘটে) প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

এ চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

আবু জাফর রাজুর পিতা মরহুম আব্দুল জব্বারকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্নেহ করতেন ও ভালোবাসতেন। ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার ১৯৬২ সালে ২১ ফেব্রুয়ারি প্রভাতফেরী, প্ল্যাকার্ড প্রদর্শন ও শোভাযাত্রা করার কারণে গ্রেপ্তার হন এবং কারাবরণ করেন। তিনি ১৯৬২ এর শিক্ষা আন্দোলন, ’৬৬-এর ঐতিহাসিক ৬ দফা আন্দোলন, ’৬৮ এর আগরতলা যড়যন্ত্র মামলা, ’৬৯ এর গণঅভ্যুত্থান, ’৭০ এর নির্বাচনসহ বিভিন্ন আন্দোলন-সংগ্রামে উল্লেখযোগ্য ভূমিকায় ছিলেন।

জাতির পিতাকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট সহপরিবারে নিমর্মভাবে হত্যার পর আব্দুল জব্বার ১৭ আগস্ট মৌলভীবাজারের কুলাউড়া শহরে প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ মিছিল ও গায়েবানা জানাজার আয়োজন করেন। এজন্য তাকে বেশ কয়েকবার কারাভোগ ও অমানুষিক নির্যাতনের শিকার হতে হয়েছিল। বঙ্গবন্ধুর অন্যতম খুনি মেজর নুর তাকে রাতভর কারাগারে অমানুষিক নির্যাতন করে এবং ভোরে ব্রাশফায়ার করতে চেয়েছিল। পরে মুক্তি পেয়ে পুন:রায় রাজনৈতিক কার্যক্রম শুরু করলে আবারও তিনি গ্রেপ্তার হয়ে কারাগারে নিষ্ঠুর নির্যাতনের শিকার হন।

মোহাম্মদ আবু জাফর রাজু প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ পদে থাকাকালীন অবস্থায় কুলাউড়া সংসদীয় আসনের উন্নয়নে ব্যাপক ভূমিকায় নাম লেখান। তিনি গত চার-পাঁচ বছরে প্রায় হাজার কোটি টাকার উন্নয়ন করেছেন। এ ছাড়া আরও প্রায় হাজার কোটি টাকার উন্নয়নের জন্য বেশ কিছু প্রস্তাবনা প্রেরণ করেছেন। যা কুলাউড়াবাসীর জন্য আশির্বাদ হয়ে উন্নয়ন কর্মকাণ্ডে ভূমিকা রাখেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

আবারও বিশ্বকাপ ফাইনাল!

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০...

চসিকে রদবদল, দুই প্রকৌশলীর বদলির নির্দেশ

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) দুই প্রকৌশলীকে ময়মনসিংহ ও রংপুর...

চট্টগ্রামের বাজারে ১৫৫ কেজির কোরাল

চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি মাছ বাজারে বিক্রির জন্য আনা...

স্কুলের টিফিনে মিলল ধারালো ব্লেড, তদন্তে প্রশাসন

বরিশালের গৌরনদী পৌর এলাকার হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি...

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা কবে? মিলল চূড়ান্ত ঘোষণা

বন্যা পরিস্থিতির কারণে স্থগিত থাকা চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক...

সর্বশেষ