back to top

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জ শত্রুমুক্ত দিবস পালিত

kbctgbd
১১ ডিসেম্বর ২০২৩ ১০:৩৫ পূর্বাহ্ণ

জহির সিকদর,,আশুগঞ্জ(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ

মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করে দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয় নিয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা শত্রুমুক্ত দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার (১১ ডিসেম্বর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোলচত্বর এলাকায় মুক্তিযুদ্ধের সম্মুখ সমর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা কমান্ড কাউন্সিল ও বীর মুক্তিযোদ্ধাগণ। পরে স্মৃতিস্তম্ভ থেকে একটি র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফের সম্মুখ সমর স্মৃতিস্তম্ভে এসে আলোচনা সভা করেন।
আলোচনা সভায় আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা কমান্ড কাউন্সিল প্রশাসক শ্যামল চন্দ্র বসাকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হানিফ মুন্সী।
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা সহকারি কমিশনার ভুমি কাজী তাহমিনা শারমিন, আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক, বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম আজাদ, বীর মুক্তিযোদ্ধা শেখ জসীম, বীর মুক্তিযোদ্ধা ওয়াসেল সিদ্দিকি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক গোলাপ প্রম‚খ।
উল্লেখ্য, ১৯৭১ সালের ১১ ডিসেম্বরের এদিনে পাক হানাদার বাহিনীকে বিতাড়িত করে আশুগঞ্জকে শত্রুমুক্ত করে মুক্তিবাহিনী ও ভারতীয় মিত্রবাহিনীর সদস্যরা। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় তৎকালীন লে. কর্নেল কে.এম. সফিউল্লাহ, লে. মো. হেলাল মোর্শেদ খান, মেজর আইন উদ্দিন ও মেজর নাসির প্রমুখ বীর সেনানীর সুসংগঠিত নেতৃত্বে সর্বস্তরের বীর জনতা পাক হানাদারদের হাত থেকে আশুগঞ্জ মুক্ত করেছিলেন।
আশুগঞ্জকে মুক্ত করতে গিয়ে সেদিন পাক হানাদারদের সাথে সম্মুখযুদ্ধে শহীদ হয়েছিলেন সুবেদার মেজর সিরাজুল ইসলাম, ল্যান্সনায়েক আব্দুল হাই, সিপাহী কফিল উদ্দিন, মুক্তিযোদ্ধা আবু তাহেরসহ আরও অনেকে।
ব্রাহ্মণবাড়িয়া জেলার অধিকাংশ এলাকা শত্রুমুক্ত হওয়ার পর একাত্তরের ৮ ডিসেম্বর ভারতীয় মিত্র বাহিনী বর্তমান আশুগঞ্জে প্রবেশ করে। সর্বশেষ যুদ্ধ সংগঠিত হয় আশুগঞ্জ উপজেলার সোহাগপুরে। তিনদিন তুমুল সম্মুখযুদ্ধে অর্ধ সহস্রাধিক মিত্রবাহিনী ও পাকবাহিনীর সদস্য নিহত হয়। সোহাগপুরের ভয়াবহ যুদ্ধে মিত্রবাহিনীর তিনটি ট্যাংক ধ্বংস হয়। শেষ পর্যন্ত মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর ভয়াবহ আক্রমণে টিকতে না পেরে ১০ ডিসেম্বর দুপুরের পর থেকে আশুগঞ্জ থেকে পাক সেনারা পালিয়ে যেতে শুরু করে।
আত্মরক্ষার জন্য পাকবাহিনী আশুগঞ্জ থেকে পালিয়ে ভৈরব যাওয়ার সময় মেঘনা নদীর উপর স্থাপিত রেল সেতুর ০৮ টি স্পেনের মধ্যে দুটি স্পেন তাদের আত্বরক্ষার্থে ডিনামাইট দিয়ে ধ্বংস করে দেয়। এতে সেতুটির দুটি স্প্যান ভেঙ্গে মেঘনা নদীতে পড়ে যায়। ১১ ডিসেম্বর আশুগঞ্জ উপজেলা সম্মপূর্ণ শত্রুমুক্ত হয়।
জহির সিকদার

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

টেকনাফের দুর্গম পাহাড়ে রক্তক্ষয়ী অভিযান, উদ্ধার ৫৭, সেনাসদস্য নিহত

কক্সবাজারের টেকনাফে মানব পাচারকারীদের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযানে ভয়াবহ...

বাংলাদেশের দিকে নজর ভারতের

বাংলাদেশে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলন ও সার্বিক পরিস্থিতির ওপর নজর...

বাড়ি থেকে ডেকে নিয়ে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

মুন্সিগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে জাহেদ বেপারী (৫০) নামে...

সাবেক মন্ত্রীসহ ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

তৈরি পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির পেছনে কারা অর্থ জুগিয়েছেন, তা...

আওয়ামী লীগ ফিরলে সাদিক কায়েমরা আবারও ছাত্রলীগ হয়ে যাবে: রাশেদ খাঁন

পোশাক কারখানায় ভাঙচুরের ভিডিও ধারণ করায় শ্রমিক তৌফিক নিহতের...

সর্বশেষ