back to top

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে ২৮ লক্ষ টাকার ভারতীয় সিগোরেট জব্দ; গ্রেফতার ২

kbctgbd
২৩ নভেম্বর ২০২৩ ২:১০ অপরাহ্ণ

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি :

খাগড়াছড়ি জেলা পুলিশের চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে নিয়ে আসা ২৮ লক্ষ ৫০ হাজার ভারতীয় সিগারেট জব্দ করেছে খাগড়াছড়ি জেলা গোয়েন্দা পুলিশ। এসময় সিগারেট পাচারের সাথে জড়িত ট্রাক চালকসহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে। জব্দ করা হয়েছে সিগারেট পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক (চট্টমেট্রো-শ-১১-৩২০০)।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালের দিকে খাগড়াছড়ি জেলা শহরের চেঙ্গী স্কয়ারের সামনে থেকে Oris Silver ব্র্যান্ডের এসব অবৈধ সিগারেট জব্দ করা হয়।

আটককৃতরা হলো, চট্টগ্রামের সাতকানিয়ার দক্ষিন ডেমসা এলাকার বাসিন্দা আবুল কাশেমের ছেলে ট্রাক চালক মো. জামাল (৩৮) ও বাঁশখালী উপজেলার ফালেগ্রাম এলাকার বাসিন্দা মৃত-নুর নবীর ছেলে ট্রাকের হেলপার মো. ইয়াছিন (৩১)।

জানা গেছে, শুল্ক ফাঁকি দিয়ে ট্রাক বোঝাই করে বিক্রির জন্য চট্টগ্রামে নিয়ে যাচ্ছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খাগড়াছড়ির চেঙ্গী স্কয়ারের পার্বতী কুলিং কর্ণার এন্ড কনফেকশনারীর সামনে ট্রাকে (চট্টমেট্রো-শ-১১-৩২০০) তল্লাশী চালায় খাগড়াছড়ি জেলা গোয়েন্দা পুলিশের একটি টীম। তল্লাশী চালিয়ে Oris Silver ব্র্যান্ডের এক হাজার ৯শ কার্টুন বিদেশী সিগারেটজব্দ করে পুলিশ। এসময় তারা জব্দকৃত সিগারেট পরিবহনের বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেনি। জব্দকৃত সিগারেটের আনুমানিক বাজার মুল্য ২৮ লক্ষ ৫০ হাজার টাকা।

শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে কোনো পণ্য প্রবেশ ও বাজারজাত করতে দেওয়া হবে না জানিয়ে খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর বলেন, আইন শৃংঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষনা করা হয়েছে। জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে জেলা পুলিশের প্রতিটি ইউনিট কাজ করে যাচ্ছে। মাদক ও চোরাচালান রোধে খাগড়াছড়ি জেলা পুলিশের চলমান কার্যক্রম অব্যাহত থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

হামে মৃত্যু বেড়ে ৭৮০

দেশে হাম ও হাম-সদৃশ উপসর্গে আক্রান্ত হয়ে আরও এক...

বন্যা মোকাবিলায় সব প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারের বন্যাকবলিত মানুষের সহায়তায় সরকারি ও বেসরকারি উদ্যোগ অব্যাহত...

একসঙ্গে হাজারো ই-মেইল মুছবেন যেভাবে

ডিজিটাল যুগে ব্যক্তিগত ও অফিসের কাজে জিমেইল ব্যবহারকারীর সংখ্যা...

১৮ বছর পূর্ণ হলেই ভোটার হওয়ার সুযোগ

নতুন ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য আগামী ৩১ জুলাই...

বিশ্বকাপের ট্রফি তুলে দিতে ফাইনালে থাকছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী রোববার নিউইয়র্ক-নিউ জার্সির মেটলাইফ...

সর্বশেষ