মোঃ ফজলুর রহমান সুইট
জয়পুরহাট জেলা প্রতিনিধি
জয়পুরহাট সদর উপজেলায় পিকআপে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন লাগিয়ে নাশকতা সৃষ্টি সংক্রান্ত বিষ্ফোরক মামলার এজাহার নামীয় আসামী মাসুদ রানা (৫৫)কে ২ঘন্টার মধ্যে জয়পুরহাট জেলার সদর থানাধীন জামালপুর পূর্ববাজার এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)
র্যাব-৫ এর অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র্যাব-৫ এর একটি দল। পিকআপে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন লাগিয়ে নাশকতা সৃষ্টি সংক্রান্ত বিষ্ফোরক মামলার এজাহার নামীয় আসামী মাসুদ রানাকে গ্রফতার করা হয়৷
র্যাব যানায়, (১৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে চকদাদরা ফকিরপাড়া গ্রামস্থ খাড়ী ব্রিজের পশ্চিম পার্শ্বে সড়কে দুর্বৃত্তরা পিকআপ গাড়িতে অগ্নিসংযোগ করে। বগুড়া-নম্বর-১১-১২৬৫৷
ঘটনার পর থানায় একটি বিষ্ফোরক আইনে মামলা রুজু হলে দুর্বৃত্তরা আত্মগোপন করে। র্যাব-৫, জয়পুরহাট এর একটি অপারেশন টিম উক্ত ঘটনার পর থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় মামলার এজাহার নামীয় আসামী মাসুদ রানা কে ঘটনার ০২ ঘন্টার মধ্যে রাতে জামালপুর পূর্ব বাজার এলাকা থেকে গ্রেফতার করে। এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান কার্যক্রম চলমান৷


