back to top

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

মাটিরাঙায় ইটভাটায় অভিযান, এক লাখ টাকা জরিমানা

kbctgbd
২৩ নভেম্বর ২০২৩ ৪:২৮ পূর্বাহ্ণ

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি :

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অনুমোদনহীন অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে ইটভাটায় মজুদ করা প্রায় ৫,৩৪০ ঘনফুট কাঠ জব্দ করা হয়।

বুধবার (২২ নভেম্বর) মাটিরাঙ্গার সীমান্তঘেঁষা তাইন্দংয়ে এক ইটভাটায় অভিযান পরিচালনা করেন মাটিরাঙার সহকারী কমিশনার (ভূমি)

ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দীন।

অভিযানকালে মাটিরাঙ্গা রেঞ্জ কর্মকর্তা মো. আতাউর রহমান, তবলছড়ি ও তাইন্দং ফাঁড়ির পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা যায়, লাইসেন্স ব্যতীত ইট তৈরি, পরিবেশ অধিদফতরের ছাড়পত্র না থাকা, ইটভাটায় জ্বালানি কাঠ ব্যবহারের অপরাধে তাইন্দংয়ের ওই ইটভাটায় এক লাখ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাটিরাঙার সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাহ উদ্দীন বলেন, হাইকোর্টের নিদের্শনা অনুযায়ী ইটভাটায় অভিযান পরিচালনা করা হচ্ছে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও লাইসেন্স বিহীন ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ৬ ধারা ভঙ্গের অপরাধে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। জব্দকৃত কাঠ স্থানীয় ইউপি চেয়ারম্যান পেয়ার আহম্মেদ মজুমদার এর জিম্মায় দেয়া হয়। অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

জব্দকৃত কাঠ বিধি মোতাবেক নিলাম করে অর্থ সরকারি কোষাগারে জমা দেয়ার জন্য মাটিরাঙ্গা রেঞ্জ কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

কক্সবাজার থেকে সেন্টমার্টিনে তিন জাহাজের যাত্রা, প্রকাশিত সময়সূচি

পর্যটকদের জন্য সুখবর! বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকে সেন্টমার্টিন...

জুলাই স্মৃতি জাদুঘরকে ঘিরে ফের নাশকতা

রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জুলাই স্মৃতি জাদুঘরের সামনে আবারও...

যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ভিডিও! গ্রেপ্তার বাংলাদেশি শিক্ষক 

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি ও ভিডিও...

মিরসরাইয়ে অস্ত্রসহ গ্রেপ্তার যুবদল নেতা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে অস্ত্র ও রকেট প্যারাসুট ফ্লেয়ারসহ...

কুয়েতে স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রি, ৫ বাংলাদেশি গ্রেপ্তার

কুয়েতে স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগে পাঁচ বাংলাদেশি প্রবাসীকে...

সর্বশেষ