back to top

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিংগাইরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণ

kbctgbd
২২ নভেম্বর ২০২৩ ৩:৫৬ অপরাহ্ণ

মানিকগঞ্জ আঞ্চলিক প্রতিনিধি:

উচ্ছেদের দেওয়ানী মামলা বিচারাধীন থাকা অবস্থায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ওই জায়গায় ঘর নির্মাণ করছেন বিবাদীপক্ষ। ঘটনাটি ঘটেছে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের বাস্তা মৌজায়।

এর আগে অভিযোগকারী বাস্তা গ্রামের মোঃ তিলামুদ্দিনের পুত্র ফারুক হোসেন ওই বিরোধপূর্ণ জায়গা নিজের স্বত্ত্ব দাবী করে সিংগাইর সহকারি জজ আদালতে দেওয়ানী মামলা করেন। মামলা চলমান অবস্থায় একই গ্রামের বিবাদী তারেক গং কয়েক দফায় ওই জমিতে ঘর নির্মানের চেষ্টা করে। এ নিয়ে দৈনিক ভোরের কাগজসহ কয়েকটি জাতীয় দৈনিকে ফলাও করে সংবাদ প্রকাশিত হয়। এতে দু’গ্রুপের মধ্যে মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এতে ফারুক হোসেন বাদি হয়ে আদালতে নিষেধাজ্ঞার আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত স্থাপনা নির্মাণের বিষয়ে স্থিতাবস্থায় থাকার নির্দেশ দেন। আদালতের নির্দেশ অমান্য করে বিবাদী মৃত আব্দুল বারেকের ছেলে তারেক হোসেন, মিঠুন হোসেন, সিদ্দিক হোসেন, কফিল উদ্দিনের ছেলে সাইদ ও তার ছেলে সোহাগ ওরফে শামীম ওই জায়গার মধ্যে রোববার (১৯ নভেম্বর) সকালে নতুন করে ঘর নির্মাণ করে।

সরেজমিন বুধবার (২২ নভেম্বর) স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, জায়গাটিতে আদালতে মামলা ও নিষেধাজ্ঞা থাকা স্বত্ত্বেও তারেক হোসেন লোকজন নিয়ে সশস্ত্র অবস্থায় জোরপূর্বক ঘর তুলে। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। বাদী ফারুক হোসেন বলেন, জায়গাটির উপর আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, তাই আইনগতভাবেই মোকাবেলা করব।

অভিযুক্ত তারেক হোসেন বলেন, আমি খরিদ সুত্রে মালিক। ফারুক দেওয়ানী মামলা করলেও আমি সে মামলার জবাব দিয়েছি। নিষেধাজ্ঞা চাইলেও আদালত তা গ্রহণ করেননি। ওই জমির উপর আদালতের কোন নিষেধাজ্ঞা নেই।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

চট্টগ্রামে ডেঙ্গুর ছোবল, একদিনে আক্রান্ত ৮৬

চট্টগ্রামে ডেঙ্গুর সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন...

২২ দিন ইলিশ আহরণ বন্ধ, নজরদারিতে বাজার-আড়ত

প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে...

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ধরা ৫০৮, উদ্ধার নানা আলামত

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

কাশ্মীরে ১০০ দিনের বেশি ইন্টারনেট বন্ধ

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে টানা ১০০ দিনেরও বেশি সময় ধরে...

মীরসরাই সীমান্তে চোরাচালানের ৬ ভারতীয় গরু জব্দ

চট্টগ্রামের মীরসরাই উপজেলার কয়লারমুখ সীমান্তে অভিযান চালিয়ে ছয়টি ভারতীয়...

সর্বশেষ