back to top

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে মাহমুদা হত্যা মামলায় দুইজনের মৃত্যুদন্ড

kbctgbd
৮ নভেম্বর ২০২৩ ৯:৩৯ পূর্বাহ্ণ

মানিকগঞ্জ আঞ্চলিক প্রতিনিধি:

মেয়ে ও তার প্রেমিকের পরিকল্পনায় হত্যার স্বীকার মানিকগঞ্জ পৌরসভার উত্তর সেওতা এলাকায় গৃহবধু মাহমুদা হত্যা মামলায় দুইজনকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। এঘটনায় গৃহবধুর মেয়েসহ অপর দুজনকে যাবজ্জীবন কারাদন্ডও প্রদান করা হয়েছে।

বুধবার (৮ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জয়শ্রী সমদ্দার আসামীদের উপস্থিতিতে এই রায় দেন।

মৃত্যুদন্ড প্রাপ্তরা হলেন, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকার জিন্দাপীর গ্রামের আব্দুল বারেকের ছেলে মো: রাকিব হোসেন (২৪) ও নীলফামারী জেলার জলঢাকা উপজেলার পূর্ব গোলমন্ডা গ্রামের মোঃ মাহফুজার রহমান (২০)।

অপরদিকে যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন, গৃহবধুর মেয়ে জুলেখা আক্তার জ্যোতি (১৯) ও তার প্রেমিক ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ জিন্দাপীর গ্রামের শফিউর রহমান নাঈম (২৫)।

আদালত সূত্রে জানা গেছে, ২০২০ সালের ২২ জানুয়ারী ভোরে মাহমুদার মেয়ে জ্যোতি তার প্রেমিক নাঈমের সহায়তায় তার মাকে শ্বাসরোধে হত্যা করে। এরপর মাহমুদার স্বামী জহিরুল ইসলাম স্ত্রীকে হত্যার অভিযোগে তার মেয়েসহ মোট ৫ জনকে আসামী করে মানিকগঞ্জ সদর থানায় মামলা করেছিলেন।

ঘটনার বিবরণে জানা যায়, ২০১৭ সালে ঢাকার ধামরাই উপজেলার গোলাকান্দা গ্রামের মারুফের সাথে জ্যোতির পারিবারিকভাবে বিয়ে হয়।  বিয়ের দুই বছর পর ঢাকার কেরাণীগঞ্জের নাঈমের সঙ্গে ফেসবুকে জ্যোতির প্রেম হয় এবং এক পর্যায়ে তারা শারীরিক সর্ম্পকে জড়িয়ে যায়।এরপর ২০১৯ সালের নভেম্বর মাসে স্বামীর সঙ্গে ডিভোর্স হলে জ্যোতি মানিকগঞ্জে বাবার বাড়ি চলে আসে। এরপর নাঈম মাঝে মাঝে জ্যোতির সঙ্গে ওই বাড়িতে অবৈধ মেলামেশা করলে জ্যোতির মা বিষয়টি বুঝতে পারে এবং জ্যোতিকে শাষন করে দ্রুত সময়ের মধ্যে জ্যোতিকে অনত্র বিয়ে দেওয়ার জন মনস্থির করলে জ্যোতি নাঈমের সহায়তা নিয়ে তার মাকে মেরে ফেলার পরিকল্পনা করেন।

হত্যাকান্ডের পূর্বে আসামীরা জ্যোতির সহযোগিতায় তার ঘরে লুকিয়ে থাকে। পরে ভোরের দিকে তারা শ্বাসরোধ করে মাহমুদাকে হত্যা করে। হত্যাকান্ডের পরিকল্পনায় থাকে জ্যোতি ও নাঈম এবং তা বাস্তবায়ন করে রাকিব ও মাহফুজার। রাকিব ও মাহফুজারকে নাঈম দেড় লাখ টাকা দিয়ে ভাড়া করেছিলেন।

২০২০ সালের ৩১ মে মানিকগঞ্জ সদর থানার এসআই মোঃ শামীম আল মামুন সংশ্লিষ্ট আদালতে হত্যা মামলায় জড়িত থাকার দায়ে ৫ জন আসামীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় মোট ২৫ জন সাক্ষীর মধ্যে ২১ জন ব্যক্তি সাক্ষ্য প্রদাণ করেন। পরে মামলার যুক্তিতর্ক শুনানী শেষে আদালত এই রায় দেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

চট্টগ্রামে ডেঙ্গুর ছোবল, একদিনে আক্রান্ত ৮৬

চট্টগ্রামে ডেঙ্গুর সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন...

২২ দিন ইলিশ আহরণ বন্ধ, নজরদারিতে বাজার-আড়ত

প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে...

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ধরা ৫০৮, উদ্ধার নানা আলামত

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

কাশ্মীরে ১০০ দিনের বেশি ইন্টারনেট বন্ধ

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে টানা ১০০ দিনেরও বেশি সময় ধরে...

মীরসরাই সীমান্তে চোরাচালানের ৬ ভারতীয় গরু জব্দ

চট্টগ্রামের মীরসরাই উপজেলার কয়লারমুখ সীমান্তে অভিযান চালিয়ে ছয়টি ভারতীয়...

সর্বশেষ