kbctgbd
২ ফেব্রুয়ারি ২০২৫ ১:৩৯ অপরাহ্ণ
লিমন মিয়া,সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ
জামালপুরের সরিষাবাড়ীতে পৌর জামায়াতের উদ্যোগে এক কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে পৌরসভা চত্বরে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জামালপুর জেলা আমির মাওলানা আব্দুস সাত্তার।সমাবেশে প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল আওয়াল।
পৌর আমির গোলাম রব্বানীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন—জেলা সিনিয়র সহকারী সেক্রেটারি মাওলানা নুরুল হক জামালী, উপজেলা আমির প্রকৌশলী মাসুদ রানা দুলাল, উপজেলা সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ মনির উদ্দিন, শুরা ও কর্ম পরিষদ সদস্য প্রভাষক শামীম হোসাইন সোহেল, মাওলানা হানিফ উদ্দিন, উপজেলা ছাত্রশিবিরের (উত্তর) সভাপতি আহমেদ আরিফ ও অ্যাডভোকেট বেলাল হোসেন।
সমাবেশটি সঞ্চালনা করেন পৌর জামায়াতের সেক্রেটারি আহম্মদ আলী।সমাবেশে বক্তারা দলীয় সাংগঠনিক কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন এবং নীতি-আদর্শের প্রতি অবিচল থাকার আহ্বান জানান।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।