back to top

মঙ্গলবার, ৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে ৫৫টি মোবাইল ফোনসহ আন্তঃজেলা চোর চক্রের ১০ সদস্য আটক

kbctgbd
২৯ জানুয়ারি ২০২৫ ৩:৫৪ পূর্বাহ্ণ

মোঃ মুরাদ মিয়া,শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুর জেলা শহরের প্রাণকেন্দ্র নিউমার্কেট রঘুনাথ বাজার (টাউন হলের বিপরীতে) কোরাইশী কমপ্লেক্সের কেচি গেইটের তালা কেটে মাহি টেলিকম দোকানে ২৮ জানুয়ারি মঙ্গলবার ভোর ৪টার দিকে আন্তঃজেলা চোর চক্রের ১০ সদস্যরা ৫৫টি নতুন এন্ড্রয়েড মোবাইল ফোন সেট চুরি করে নিয়ে যাবার সময় রঘুনাথ বাজার থানার মোড়ে সদর থানার টহল পুলিশের দল তাদের আটক করেছে।

আটককৃতরা হলো- শেরপুর পৌরসভার নৌহাটা মহল্লার আঃ রহমানের ছেলে আকরাম (৩৫), গৌরীপুর মহল্লার সেলিম মিয়ার ছেলে বাবু (২১), খরমপুর মহল্লার বাদশা মিয়ার ছেলে শিমুল মিয়া ও শিমুল চোরা (৩০), সদর উপজেলার বাজিতখিলা পূর্ব সুলতানপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে হৃদয় রহমান (১৮), ঢাকা জেলার লালবাগ শহীদ নগর মৃত আব্দুল এর ছেলে মোঃ রানা মিয়া (৩০), একই জেলার বালুঘাট শহীদ নগর বাবুলের ছেলে মোঃ ফারুক (২৪), লক্ষীপুর জেলার কমল নগর উপজেলার চর সামসউদ্দিন গ্রামের ফারুক মিয়ার ছেলে রাসেল মিয়া (২৩), চট্টগ্রাম জেলার সন্ধীপ উপজেলার মাইট ভাঙ্গা গ্রামের মৃত আঃ কুদ্দুছের ছেলে রিয়াজুল (৩৫), কুমিল্লা জেলার মোরাদ নগর উপজেলার বিল্লালপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে ইউনুস মিয়া (৩৫), যাত্রাপুর গ্রামের খালেক মিয়ার ছেলে মোঃ হোসেন (৩২)।

পুলিশ ও দোকান মালিক সূত্রে জানা গেছে, শেরপুর জেলা শহরের নিউমার্কেট রঘুনাথ বাজার (টাউন হলের বিপরীতে) কোরাইশী কমপ্লেক্সের মোবাইল ফোন ব্যবাসায়ী মাহি টেলিকমের স্বত্বাধিকারী মোঃ কামারুজ্জামান মিন্টু তালুকদার সোমবার রাতে তার দোকানের সার্টার তালাবদ্ধ করে চলে যায়। এদিকে ওই আন্তঃজেলা সংঘবদ্ধ চোরদলের ১০ সদস্যরা মঙ্গলবার ভোর রাতে কোরাইশী কমপ্লেক্সের প্রবেশ কেচি গেইটের তালা প্রথমে কেটে ভিতরে ঢোকে। এসময় তারা ওই কমপ্লেক্সের মাহি টেলিকম দোকানের সার্টারের তালা কেটে ভিতরে প্রবেশ করে।

পরে ৩টি ট্রাভেল ব্যাগের মধ্যে ৫৫টি বিভিন্ন ব্র্যান্ডের এন্ড্রয়েড নতুন মোবাইল ফোন সেট ভরে নিয়ে যাবার সময় জেলা শহরের রঘুনাথ বাজার থানার মোড় এলাকায় টহল পুলিশের কর্তব্যরত সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আইনাল হক সঙ্গীয় ফোর্সসহ ওই চোরদলকে চ্যালেঞ্জ করে। এসময় তাদের সাথে থাকা ২টি রড কাটারসহ হাতেনাতে আটক করে। পরে তিনটি ব্যাগ ভর্তি এন্ড্রয়েড মোবাইল সেট উদ্ধার করা হয়।

এদিকে মাহি টেলিকমের স্বত্বাধিকারী মোঃ কামারুজ্জামান মিন্টু তালুকদার জানান তার দোকানে চুরি হওয়া ৫৫টি নতুন এন্ড্রয়েড মোবাইল সেট গুলোর আনুমানিক মূল্য ১১ লক্ষ টাকা। এব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আবদুল করিম সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় শেরপুর সদর থানার আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

নওগাঁ কারাগারে বন্দি অবস্থায় মারা গেছেন কার্যক্রম নিষিদ্ধ বগুড়া...

সীতাকুণ্ডে সড়কে প্রাণ গেল আইআইইউসির ছাত্রী মাইশার

চট্টগ্রামের সীতাকুণ্ডে লরির ধাক্কায় একটি মিনিবাস উল্টে গিয়ে চাপা...

নভেম্বরের প্রথম দিনেই ২২২ মিলিয়ন ডলার রেমিট্যান্স

দেশে প্রবাসী আয়ের প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। চলতি...

গ্যাসের দামে নাভিশ্বাস, সিন্ডিকেটের কাছে জিম্মি ১৮ কোটি মানুষ: নাহিদ

অবৈধ সিন্ডিকেটকে সুবিধা দিতেই সরকার আবারও অযৌক্তিকভাবে এলপিজি গ্যাসের...

সর্বশেষ