back to top

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগাড়ায় নাইট অলিম্পিক ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন

kbctgbd
২৭ জানুয়ারি ২০২৫ ২:৩১ অপরাহ্ণ

এরশাদ আলম, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়ার পদুয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক রফিকুল আলম কোম্পানির সৌজন্যে এবং সামাজিক সংগঠন আল-ইখওয়ান সোসাইটির সদস্যদের পরিচালনায় জমজমাট নাইট অলিম্পিক ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২৬ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার পদুয়া ২ নাম্বার ওয়ার্ডের বালির পাড়া ও সায়ের পাড়া জামে মসজিদের পাশের মাঠে অনুষ্ঠিত জমজমাট উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন বান্দরবান বালাঘাটা ফুটবল একাদশ বনাম চট্টগ্রাম রিয়াজুদ্দিন বাজার নুপুর মার্কেট ফুটবল একাদশ।

উদ্বোধনী খেলায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ রফিকুল আলম কোম্পানি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা বিএনপির আহবায়ক নাজমুল মোস্তফা আমিন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের সিনিয়র সদস্য নাছির উদ্দিন।

এছাড়াও উদ্বোধনী খেলায় বিশেষ অতিথি হিসেবে লোহাগাড়া উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক শাহেদুল আনোয়ার চৌধুরী, চরম্বা ইউনিয়ন বিএনপির আহবায়ক শাহ আলম মেম্বার, উপজেলা যুবদলের আহবায়ক মুহাম্মদ সব্বির মেম্বার, যুবদল নেতা ডাক্তার শাহ আলম সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

এছাড়াও সামাজিক সংগঠন আল-ইখওয়ান সোসাইটির সদস্যরা সহ এলাকার শতশত নারী-পুরুষ ও শিশুকিশোরের উপস্থিতিতে মাঠের চারপাশের দর্শক গ্যালারী কানাই-কানাই ভরে যায়। জমজমাট উদ্বোধনীয় খেলা পরিচালনা করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের রেফারি নাছির উদ্দিন, সহকারী রেফারি ছিলেন সাবেক ফুটবলার খানে আলম।

ধারাভাষ্যকার ছিলেন মুহাম্মদ সেলিম উদ্দিন। দুই শক্তিশালী দলের টানটান উত্তেজনাময় ৫০ মিনিটের খেলায় কোন পক্ষ গোলের দেখা না পাওয়ায় পরিশেষে ট্রাইবেকারে চলে যায় উদ্বোধনী ম্যাচ। এবং ট্রাইবেকারে বান্দরবান বালাঘাটা ফুটবল একাদশকে হারিয়ে বিজয়ী হন চট্টগ্রাম রিয়াজুদ্দিন বাজার নুপুর মার্কেট ফুটবল একাদশ। পরে সেরা খেলোয়াড়দের ম্যান-অব দ্যা ম্যাচ তুলে দেন অতিথিরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

বিশ্বকাপের শেষ চার, মাঠে নামার আগে তারকাদের বার্তা

২০২৬ ফিফা বিশ্বকাপ এখন শেষ চারের লড়াইয়ে। কোয়ার্টার ফাইনাল...

১ কোটি ৬১ লাখ পরিবার পাচ্ছে ফ্যামিলি কার্ড

দেশের নিম্নআয়ের ও ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে একটি সমন্বিত সামাজিক সুরক্ষা...

নেইমারের ফেরা নিয়ে নতুন গুঞ্জন

বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে ব্রাজিলের বিদায়ের পর আন্তর্জাতিক...

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’

টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির মধ্যেও এইচএসসি ও...

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রধান ফটক খুলে নিয়ে রাস্তায় শিক্ষার্থীরা

বন্যাকবলিত এলাকায় চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা গ্রহণের প্রতিবাদে...

সর্বশেষ