kbctgbd
২১ জানুয়ারি ২০২৫ ২:৪৬ অপরাহ্ণ
মো:ইয়াছিন রুবেল, নোয়াখালী জেলা প্রতিনিধি:
জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময় এই স্লোগানে নোয়াখালীর কবিরহাটে দিনব্যাপী উপজেলা পর্যায়ে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা শুভ উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সরওয়ার উদদীন।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদের মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতা উক্ত মেলা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি)নিগার সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুব্রত রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. রেজাউল করিম, উপজেলা কৃষি অফিসার মো: শামস্-এ-আরিফিন, উপজেলা উপ-সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ আলী ইমাম, কবিরহাট থানা অফিসার ইনচার্জ মোঃ শাহিন মিয়া, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা( অতিরিক্ত দায়িত্ব) তাহমিনা তামান্না, উপজেলা মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা মোসাদ্দেক সরকার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগন উপস্থিত ছিলেন। উক্ত মেলায় উপজেলার ২ টি কলেজ ১০ টি স্কুল ও ১ টি মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।