kbctgbd
৯ জানুয়ারি ২০২৫ ৬:০০ অপরাহ্ণ
নুর মোহাম্মাদ,কক্সবাজার জেলা প্রতিনিধিঃ
খুলনার আওয়ামী লীগ নেতা ও সিটি করপোরেশন কাউন্সিলর গোলাম রাব্বানি টিপুকে কক্সবাজারে গুলি করে হত্যা করেছে দুবৃর্ত্তরা।বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এর আগে রাত ৮টার দিকে শহরের সমুদ্র সৈকত এলাকার হোটেল সীগালের সামনে এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা অটোরিকশা চালক আব্দুস সালাম বাবু বলেন, সিগাল পয়েন্টের সামনে কাঠের ব্রিজের পাশে একটি গুলির শব্দ শুনতে পাই। কিন্তু কে মেরেছে দেখতে পাইনি। তখন চোখে পড়ে এক ব্যক্তি ঢলে পড়ছে। তিনি আরো বলেন, এরপর গুলিবিদ্ধ ব্যক্তিকে তাৎক্ষণিক উদ্ধার করে নিজের অটোরিকশায় করে হাসপাতালে নিয়ে আসি। হাসপাতালে আনার পর পকেট থেকে জাতীয় পরিচয়পত্র দেখে নিহত ব্যক্তির পরিচয় সনাক্ত করা হয়।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।