back to top

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

পটিয়ায় আবু খান নজরুল আতঙ্কে শামসুল আলমের পরিবার

kbctgbd
৬ জানুয়ারি ২০২৫ ২:৫৪ অপরাহ্ণ

পটিয়া প্রতিনিধি:

পটিয়া উপজেলার হাইদগাঁও গ্রামের দরিদ্র কৃষক শামসুল আলমকে খুনে জড়িতরা প্রকাশ্যে ঘুরে বেঁড়াচ্ছেন। এছাড়া হত্যার দায় ভিন্ন খাতে প্রভাবিত করতে হত্যা মামলার আসামী ইউনুছের স্ত্রীকে দিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া লোকদের মিথ্যা মামলা দিয়ে হয়রানী করা হচ্ছে।

সোমবার (৬ জানুয়ারি) দুপুরে পটিয়ার একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন খুন হওয়া শামসুল আলমের স্ত্রী সুমি আক্তার। সুমি আক্তার তার লিখিত বক্তব্যে বলেন, গত ৩০ ডিসেম্বর তার ছোট্ট দুটি সন্তান ১১ বছরের কানিজ ফাতিমা ও ৭ বছরের মোহাম্মদ ইব্রাহিম তাদের বাবাকে হারান। আমি হারালাম স্বামী। তিনি বলেন, যারা তাকে আর্থিক ও নানাভাবে সহযোগিতা করেছে তাদেরকে উল্টো চুরি ও ডাকাতি মামলায় ফাঁসানোর চেষ্টায় আদালতে একটি মিথ্যা মামলা করেছেন হত্যাকারীরা।

গত ১৪ নভেম্বর বিকাল ৫টায় তার স্বামী পাহাড়ের বাগান থেকে লেবু সংগ্রহ করে সাতগাছিয়া দরবার এলাকায় বিক্রি করেন। পরে তিনি পটিয়া যাওয়ার জন্য সিএনজি অটোরিকশায় উঠেন। পূর্ব হাইদগাঁও ভাঙ্গাপুল এলাকায় পৌছলে গাড়ির গতিরোধ করে স্থানীয় যুবলীগের সন্ত্রাসী ও আব্দুল মালেকের পুত্র মোহাম্মদ ইউনুছ প্রকাশ বাচা রফিকসহ বেশ কয়েকজন তাকে বেদঢ়ক মারধর করে।

মূমূর্ষ অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। যার প্রেক্ষিতে আমার স্বামী বাদি হয়ে পটিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। এতে তিনি হামলার বিবরণ দিয়ে জীবনের নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করেন। কিন্তু জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেও তিনি বাঁচতে পারেননি।

যাদের বিরুদ্ধে জিডি করেছে তারাই জিডির দেড় মাসের মধ্যে নির্মমভাবে পিটিয়ে, কুপিয়ে আমার স্বামীকে হত্যা করে। ২১ ডিসেম্বর আমার স্বামীর উপর হামলার ঘটনায় আমি বাদি হয়ে ২২ ডিসেম্বর একটি মামলা করি। মামলায় ইউনুছ প্রকাশ বাচা, মোঃ নাছির, মোঃ রফিক, মোঃ মাইনু, মোঃ রাজ, রিদ্দু, মোঃ মারুফ, আবু মোরশেদ, মোঃ মুছা, আবু সিদ্দিক প্রকাশ মিন্টু, আবু তালেব, মোঃ কামাল, মো ওসমান, মোস্তাক, ফরিদ ও মোঃ জাফরকে আসামি করি।

ওই মামলায় যুবলীগ সন্ত্রাসী খুনি ইউনূছসহ দুইজনকে পুলিশ গ্রেফতার করে। ৩০ ডিসেম্বর মামলাটি হত্যা মামলায় পরিণত হয়। পুলিশ এখনো পর্যন্ত বাকি আসামিদের গ্রেফতার করতে পারেনি। মামলা তুলে নিতে হাইদগাঁও সেচ্ছ্বাসেবক লীগ নেতা মোহাম্মদ নজরুল ও যুবলীগ ক্যাডার আবু খান অব্যাহতভাবে আমাদের হুমকি দিচ্ছে। নানা ভয়ভীতি দেখাচ্ছে।

এলাকায় অস্ত্রের মহড়া দিচ্ছে। তারা এলাকায় বলে বেড়াচ্ছে তাদের সাথে পটিয়া থানার পুলিশের সখ্যতা রয়েছে। আমাদের পক্ষে যারা কথা বলবে তাদেরকে বিভিন্ন মামলায় জড়িয়ে হয়রানি করবে। কুখ্যাত সন্ত্রাসী নজরুল ও আবু খান সাবেক এমপি শামসুল হকের ভাই নবাব বাহিনীর সদস্য।

তারা হাইদগাঁও পাহাড়ি এলাকায় ডাকাতি ও অপহরণে জড়িত। স্বামী হত্যার মামলার পর আসামিদের হুমকির কারণে মাসুম দুটি বাচ্চা নিয়ে অনেকটা আত্মগোপনে রয়েছি। সহসা আমার স্বামীর হত্যাকারীদের গ্রেফতার এবং আমাদের প্রতিবেশিদের বিরুদ্ধে আদালতে করা মিথ্যা, ভিত্তিহীন মামলা তদন্ত পূর্বক বাতিলের দাবি জানাচ্ছি। #৬.১.২৫

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

‘এরপর কী?’এই প্রশ্নেই এআই ড্রামার ফাঁদে দর্শক

ফেসবুক খুললেই এখন চোখে পড়ছে ছোট ছোট ড্রামা। কয়েক...

টেকনাফে মানবপাচারের প্রস্তুতি, উদ্ধার ১৫ জন

কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জড়ো করা নারী-পুরুষসহ...

একনেক সভা শুরু, উঠছে ৬৫ হাজার ৫১৭ কোটি টাকার ১৬ প্রকল্প 

প্রধানমন্ত্রী ও জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চেয়ারপারসন...

‘দুদককে রাজনৈতিক অস্ত্র বানানোর চেষ্টা চলছে’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার...

মক্কা, জেদ্দা ও তায়েফে রেড অ্যালার্ট জারি

হুথিদের ক্রমবর্ধমান হামলার আশঙ্কায় সৌদি আরবের গুরুত্বপূর্ণ তিন শহর...

সর্বশেষ