back to top

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সাতকানিয়ায় তামাক চাষে উর্বরতা হারাচ্ছে কৃষি জমি

kbctgbd
৬ জানুয়ারি ২০২৫ ৫:০১ পূর্বাহ্ণ
মিজানুর রহমান রুবেল,(চট্টগ্রাম) সাতকানিয়া প্রতিনিধিঃ

চট্টগ্রামের সাতকানিয়ায় তামাক চাষে উর্বরতা হারাচ্ছে কৃষি জমি। তামাকের বিষক্রিয়ার কারণে পরিবেশে বিরূপ প্রভাব পড়ছে, পাশাপাশি কৃষক পরিবারের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। কয়েক বছর আগেও সাতকানিয়া উপজেলার যেসব আবাদি জমিতে ধান, টমেটো,বেগুন, শিম, সরিষা, আলুসহ বিভিন্ন ফসল চাষ করা হতো, সেসব জমিতে এখন তামাক চাষ হচ্ছে।

তামাক চাষে আগ্রহ বাড়ার কারণ ও রয়েছে, তামাকজাত কোম্পানির প্রলোভন ও অধিক মুনাফার আশায় কৃষকরা তামাক চাষে আগ্রহী হয়ে উঠেছেন।সরেজমিনে দেখা যায়, সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়ন,কেঁওচিয়া ইউনিয়ন, ছদাহা ইউনিয়ন, এবং সোনাকানিয়া ইউনিয়নের বিভিন্ন বিল, চরাঞ্চল ও জমিগুলোতে দিন দিন বেড়েই চলেছে তামাক চাষ। নারী-পুরুষ ও শিশুদের দিয়ে তামাকের পরিচর্যা করা হচ্ছে। শুষ্ক মৌসুমে সাঙ্গু নদীর দুই পাড়ে জেগে ওঠা চরের জমিতে আবাদ হওয়া ফসলের মধ্যে এক তৃতীয়াংশই তামাক।

ছদাহা ইউনিয়নের একজন তামাক চাষী বলেন, সবজি চাষে খরচ বেশি দিতে হয়,যেমন খরচ সেই অনুপাতে আমরা টাকা পাইনা, এছাড়াও সিগারেট কোম্পানির মাধ্যমে তামাক চাষিদের জন্য একর প্রতি জমিতে বীজ ও নগদ টাকা দেওয়া হয়। সেই সঙ্গে সারের জন্য দেওয়া হয় আগাম টাকা। শুধু তাই নয়, উৎপাদিত তামাক সঠিক মূল্যে কৃষকের বাড়ি থেকে কেনার নিশ্চয়তাও দেওয়া হয়। এ কারণে এলাকায় রবি মৌসুমে তামাক চাষ বেড়েই চলেছে।

সাতকানিয়া উপজেলা কৃষি অফিসার মো. মনিরুজ্জামান বলেন, এবার উপজেলায় তামাক চাষ হয়েছে ৫ হেক্টর জমিতে। উপজেলার বাজালিয়া, কেঁওচিয়া, ছদাহা, কালিয়াইশ ও সোনাকানিয়া ইউনিয়নের কিছু জমিতে এ আবাদ হয়েছে। সরকারিভাবে তামাক চাষ এখনও নিষিদ্ধ নয়।তারপরেও তামাক চাষ বন্ধে আমরা প্রতিনিয়ত কৃষকদের চাষ না করার জন্য নিরুৎসাহিত করছি এবং এর বিকল্প লাভজনক ফসল চাষের পরামর্শ দিচ্ছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

‘এরপর কী?’এই প্রশ্নেই এআই ড্রামার ফাঁদে দর্শক

ফেসবুক খুললেই এখন চোখে পড়ছে ছোট ছোট ড্রামা। কয়েক...

টেকনাফে মানবপাচারের প্রস্তুতি, উদ্ধার ১৫ জন

কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জড়ো করা নারী-পুরুষসহ...

একনেক সভা শুরু, উঠছে ৬৫ হাজার ৫১৭ কোটি টাকার ১৬ প্রকল্প 

প্রধানমন্ত্রী ও জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চেয়ারপারসন...

‘দুদককে রাজনৈতিক অস্ত্র বানানোর চেষ্টা চলছে’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার...

মক্কা, জেদ্দা ও তায়েফে রেড অ্যালার্ট জারি

হুথিদের ক্রমবর্ধমান হামলার আশঙ্কায় সৌদি আরবের গুরুত্বপূর্ণ তিন শহর...

সর্বশেষ