back to top

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সীতাকুণ্ড যুব ব্লাড ফাউন্ডেশন শীতার্থদের মধ্যে কম্বল বিতরণ

kbctgbd
৪ জানুয়ারি ২০২৫ ৬:১৬ অপরাহ্ণ

রাফি চৌধুরী,সীতাকুণ্ড প্রতিনিধিঃ

অসহায় ও শীতার্থ মানুষের পাশে দাঁড়াতে সীতাকুণ্ড যুব ব্লাড ফাউন্ডেশন একটি মানবিক উদ্যোগ গ্রহণ করে। ফাউন্ডেশনের সৌজন্যে সীতাকুণ্ড মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এতে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন এবং মানবিক এই উদ্যোগের প্রশংসা করেন।

 ৪ জানুয়ারী শনিবার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সীতাকুণ্ড যুব ব্লাড ফাউন্ডেশনের সভাপতি মোঃ ইকবাল হোসেন। ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ নুরুদ্দিন এর সঞ্চালনার আয়োজনের মূল লক্ষ্য ছিল দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে উষ্ণতা ছড়িয়ে দেওয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সীতাকুণ্ড উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল মনসুর। তিনি বলেন, “যুবকদের এই উদ্যোগ দেখে আমি গর্বিত। এমন মানবিক কাজ আমাদের মুক্তিযুদ্ধের চেতনার সাথে মিলে যায়। এটি নিঃসন্দেহে প্রশংসনীয়।” সম্মানিত অতিথি বীর মুক্তিযোদ্ধা মোঃ মহরম আলী তার বক্তব্যে বলেন, “এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনে।

শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো সত্যিই একটি মহৎ কাজ।” সীতাকুণ্ড সমাজ কল্যাণ ফেডারেশনের সভাপতি লায়ন মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, “যুব সমাজ যখন এমন উদ্যোগ গ্রহণ করে, তখন আমরা বুঝি আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল। এ ধরনের কার্যক্রম সমাজকে মানবিকতা শেখায়।” ফাউন্ডেশনের উপদেষ্টা ও অতিরিক্ত জেলা পাবলিক প্রসিকিউটর এডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলু বলেন, “সীতাকুণ্ড যুব ব্লাড ফাউন্ডেশন শুধু রক্তদান নয়, সমাজের সকল ধরনের সেবামূলক কাজে এগিয়ে এসেছে। এটি একটি প্রেরণাদায়ক উদাহরণ।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সীতাকুণ্ড সমাজ কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক পলাশ চৌধুরী, সহ-সভাপতি লায়ন ইউসুফ শাহ, সহ-সভাপতি মোহাম্মদ রাজু কামাল, সহ-সভাপতি আলহাজ্ব খোরশেদ আলম, সহ-সাধারণ সম্পাদক এম ও এইচ কাইয়ুম, দপ্তর ও মিলনায়তন সম্পাদক লায়ন কাজী আলী আকবর জাসেদ, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ শাহনেওয়াজ, ফাউন্ডেশনের সাবেক সভাপতি মোঃ ওমর ফারুক, স্বপ্নীল যুব কল্যাণ সোসাইটির পরিচালক মোঃ সোহেল, সীতাকুন্ড উপজেলা সমাজ কল্যাণ ফেডারেশনের প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল ইসলাম দুলু ও রক্তের বন্ধনে আমরা প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ রাজু হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা সীতাকুণ্ড যুব ব্লাড ফাউন্ডেশনের এই মানবিক উদ্যোগকে সবার জন্য অনুকরণীয় বলে উল্লেখ করেন। তারা বলেন, “ফাউন্ডেশনের এই মহৎ কাজ যুব সমাজের জন্য একটি উদাহরণ এবং অনুপ্রেরণা। ভবিষ্যতে আরও বড় আকারে এমন আয়োজনের আশা করছি।”

অনুষ্ঠানের শেষ পর্বে শতাধিক দরিদ্র ও শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। শীতার্ত মানুষের মুখে হাসি ফুটিয়ে তাদের জীবনে উষ্ণতা ছড়ানোর এই উদ্যোগটি উপস্থিত সকলকে আবেগাপ্লুত করে।

সীতাকুণ্ড যুব ব্লাড ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান শুধু মানবিক কাজ নয়, এটি সমাজে নৈতিকতা ও মানবতার চর্চার একটি উদাহরণ। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে, এমন আশা প্রকাশ করেছেন সবাই।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

জুনিয়র বৃত্তি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ

চলতি বছরের জুনিয়র বৃত্তি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করেছে...

৫ দিনের অভিযানে রাঙামাটিতে পুলিশের জালে ২৯ জন

রাঙামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযান জোরদার করেছে পুলিশ। সর্বশেষ অভিযানে...

‘এরপর কী?’এই প্রশ্নেই এআই ড্রামার ফাঁদে দর্শক

ফেসবুক খুললেই এখন চোখে পড়ছে ছোট ছোট ড্রামা। কয়েক...

টেকনাফে মানবপাচারের প্রস্তুতি, উদ্ধার ১৫ জন

কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জড়ো করা নারী-পুরুষসহ...

একনেক সভা শুরু, উঠছে ৬৫ হাজার ৫১৭ কোটি টাকার ১৬ প্রকল্প 

প্রধানমন্ত্রী ও জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চেয়ারপারসন...

সর্বশেষ