back to top

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে উম্মে সালমা বিদ্যা নিকেতনের বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

kbctgbd
৩১ ডিসেম্বর ২০২৪ ১২:৪৭ অপরাহ্ণ

মোঃ মুরাদ মিয়া,শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুর সদর উপজেলার কামারেরচর বাজারস্থ অবস্থিত ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ উম্মে সালমা বিদ্যা নিকেতন এর বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।৩১ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার সকাল ১১টায় বিদ্যালয়টির মাঠে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

উম্মে সালমা বিদ্যা নিকেতনের ম্যানেজিং কমিটির সভাপতি পীরে কামেল মাওলানা আজিজুর রহমান বড় হুজুর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর প্রেসক্লাবের প্রচার সম্পাদক ও অনলাইন জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক, এখন টিভির জেলা প্রতিনিধি জাহিদুল খান সৌরভ ৷ এসময় বিদ্যালয়ের পরিচালক মাওলানা মোঃ শেখ ফরিদের নির্দেশনায় সহকারি শিক্ষক আঃ হালিমের সঞ্চালনায় অনুষ্ঠান শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন সহকারি শিক্ষক হাফেজ নুর মোহাম্মদ ৷

এসময় বিদ্যালয়ের পরিচালক শেখ ফরিদ ও সহকারি পরিচালক মোঃ মনিরুজ্জান ২০২৪ সনের ফলাফলের মোড়ক উন্মোচন করার জন্য অতিথি বৃন্দের কাছে ফলাফল হস্তান্তর করেন।বিদ্যালয়ের ২০২৪ সালের নূরানী মাদরাসা ও স্কুল শাখার শ্রেষ্ট ফলাফল, সর্বোচ্চ উপস্থিত, জি পি এ ৫ প্রাপ্তদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন , শিক্ষা জাতির মেরুদন্ড-আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ, প্রত্যেক বাবা-মাকে উদ্দেশ্যে করে তিনি বলেন আপনাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে সন্তানকে স্কুলে পাঠাবেন, আপনাদের ছেলে-মেয়ে স্কুল থেকে বাসায় যাওয়ার পরে শিক্ষক মহোদয় কি পড়াশোনা করালো সেটা নিয়ে সন্তানের সাথে আলোচনা করবেন। তিনি আরও বলেন ,ষড়যন্ত্র করে কেউ সফল হতে পারেনা ,যারা ষড়যন্ত্র করেছে তাদেরই পতন দেখেছি ৷

পরিচালক মাওলানা শেখ ফরিদ ও সহকারি পরিচালক মোঃ মনিরুজ্জান মনির বলেন,আধুনিকতার সাথে সাথে আমাদের বিদ্যালয়ের পাঠদান পদ্ধতি আধুনিকরন করা হয়েছে ৷ আমাদের বিদ্যালয়ে শহরের বিভিন্ন দক্ষ শিক্ষক দ্বারা পাঠদান পরিচালনা করা হয়ে থাকে ৷ শেরপুরের পশ্চিমে আল্লাহর রহমতে সকলের সহযোগিতায় সুনামের সহিত বিদ্যালয়টি পরিচালনা করে আসছি ৷

যার ফলে প্রতিবছর বিদ্যালয় থেকে মেধাবী শিক্ষার্থী বের হয়ে ঢাকা,রংপুর,ময়মনসিংহসহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যায়ন করার সুযোগ পেয়েছে ৷ তারা আরও বলেন ,আমাদের বিদ্যালয়ের নামে মিথ্যা অপবাদ দিয়ে কিছু করতে পারবেনা ইনশাআল্লাহ ৷আমরা দক্ষতার সহিত সুনামের সহিত সামনের দিকে এগিয়ে যাবই ৷

আমরা কথায় নই ,কাজে বিশ্বাসী ৷ তারা আরও বলেন,প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও বিভিন্ন সাস্কৃতিক অনুষ্ঠানের উপর জোর দিতে হবে। প্রতিমাসে শিক্ষকদের লেখাপড়ার অগ্রগতি ও অবনতি সম্পর্কে অভিভাবকদের অবহিত করা জন্য শিক্ষকদের অনুরোধ করেন তিনি।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,বিদ্যালয়টির সহকারি শিক্ষক সাংবাদিক মুরাদ,আল- আমিন,বিল্লাল,সিফাত ,লাইলা৷ শিক্ষার্থীদের মাঝে বক্তব্য রাখেন,ফাহিম,জিহাদ,মাফুজসহ প্রমুখ ৷

অনুষ্ঠানে সম্মানিত অভিভাবক মন্ডলী সাংবাদিক বৃন্দ উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সফল ও স্বাথর্ক করায় উম্মে সালমা বিদ্যা নিকেতনের পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

জুনিয়র বৃত্তি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ

চলতি বছরের জুনিয়র বৃত্তি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করেছে...

৫ দিনের অভিযানে রাঙামাটিতে পুলিশের জালে ২৯ জন

রাঙামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযান জোরদার করেছে পুলিশ। সর্বশেষ অভিযানে...

‘এরপর কী?’এই প্রশ্নেই এআই ড্রামার ফাঁদে দর্শক

ফেসবুক খুললেই এখন চোখে পড়ছে ছোট ছোট ড্রামা। কয়েক...

টেকনাফে মানবপাচারের প্রস্তুতি, উদ্ধার ১৫ জন

কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জড়ো করা নারী-পুরুষসহ...

একনেক সভা শুরু, উঠছে ৬৫ হাজার ৫১৭ কোটি টাকার ১৬ প্রকল্প 

প্রধানমন্ত্রী ও জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চেয়ারপারসন...

সর্বশেষ