back to top

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ওএসডি হচ্ছেন নীলফামারীর ডিসি

kbctgbd
৩১ ডিসেম্বর ২০২৪ ১২:৩৮ অপরাহ্ণ

জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধানের পদত্যাগ দাবি ও সরকারের বিরুদ্ধে ‘আপত্তিকর’ বক্তব্য দিয়ে চাকরিবিধি লঙ্ঘন করার দায়ে নীলফামারীর ডিসি মোহাম্মদ নায়িরুজ্জামানকে ওএসডি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ২৫ ডিসেম্বর বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে বিসিএস (প্রশাসন) কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড ও বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত এক প্রতিবাদ সভায় অনলাইনে যুক্ত হন নীলফামারীর ডিসি মোহাম্মদ নায়িরুজ্জামান।

সেসময় নায়িরুজ্জামান সরকারের বিরুদ্ধে ‘আপত্তিকর’ বক্তব্য দেন। সেটি সরকারি চাকরিবিধি লঙ্ঘনের শামিল। তার এই বক্তব্য সরকার ভালোভাবে নেয়নি। তাই তাকে ওএসডি করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। যে কোনো সময় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করতে পারে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মোহাম্মদ নায়িরুজ্জামান বিসিএস ২৫তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তিনি আওয়ামী সরকারের আমলে পদোন্নতি বঞ্চিত ছিলেন। অন্তর্বর্তী সরকারের আমলে তাকে পদোন্নতি দিয়ে নীলফামারীর ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়।

এদিকে, গতকাল ৩০ ডিসেম্বর সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, কুষ্টিয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌফিকুর রহমানকে নারায়ণগঞ্জের ডিসি হিসেবে বদলি করা হলো। এ ছাড়া গাজীপুর সিটি করপোরেশনের সচিব (উপসচিব) মিজ শামীম আরা রিনিকে কুষ্টিয়ার ডিসি হিসেবে পদায়ন করা হয়েছে।জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

জুনিয়র বৃত্তি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ

চলতি বছরের জুনিয়র বৃত্তি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করেছে...

৫ দিনের অভিযানে রাঙামাটিতে পুলিশের জালে ২৯ জন

রাঙামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযান জোরদার করেছে পুলিশ। সর্বশেষ অভিযানে...

‘এরপর কী?’এই প্রশ্নেই এআই ড্রামার ফাঁদে দর্শক

ফেসবুক খুললেই এখন চোখে পড়ছে ছোট ছোট ড্রামা। কয়েক...

টেকনাফে মানবপাচারের প্রস্তুতি, উদ্ধার ১৫ জন

কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জড়ো করা নারী-পুরুষসহ...

একনেক সভা শুরু, উঠছে ৬৫ হাজার ৫১৭ কোটি টাকার ১৬ প্রকল্প 

প্রধানমন্ত্রী ও জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চেয়ারপারসন...

সর্বশেষ