back to top

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হা’ম’লা সাতকানিয়া সাবেক এমপি নদভী- বিপ্লব সহ ১৯৮ জনের বিরুদ্ধে মামলা 

kbctgbd
২৯ ডিসেম্বর ২০২৪ ১:৫৮ অপরাহ্ণ

সাতকানিয়া প্রতিনিধিঃ

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে মিছিলে হামলা ও গুলিবর্ষণের ঘটনার অভিযোগে চট্টগ্রামের সাতকানিয়ায় সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীসহ ১৯৮ জনকে আসামি করে একটি মামলা হয়েছে। ওই মামলায় ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ ও আওয়ামী লীগের ২০০ থেকে ২৫০ নেতা-কর্মীদের আসামি করা হয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে এ মামলাটি দায়ের করেন উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়নের বাসিন্দা, মৃত নুরুল ইসলামের ছেলে সৈয়দুজ্জামান।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, অভিযুক্তদের মধ্যে আ’ লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, চট্টগ্রাম দক্ষিণ জেলা আ’ লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, এবং বিভিন্ন আওয়ামী লীগ নেতাকর্মী এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রয়েছেন।

এজাহার সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট দুপুর ২টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার একটি মিছিল সাতকানিয়া রাস্তার মাথা থেকে কেরানীহাটে পৌঁছালে আসামিরা বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র, গুলি, লোহার রড, রামদা ও লাঠি নিয়ে হামলা চালায়। হামলার সময় ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়। এ সময় চারটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। হামলায় পুরানগড় ইউনিয়নের আবু ইউসুফসহ বেশ কয়েকজন ছাত্র-জনতা আহত হন।

ঘটনার দীর্ঘ পাঁচ মাস পর এ মামলা দায়ের করা হয়েছে।এ বিষয়ে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফা কামাল খান নিশ্চিত করে বলেন, বাদীর অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়েছে। আসামিদের গ্রেপ্তার এবং মামলাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

আবুল বাশারের শুনানির আগে আদালত বর্জন ২ শতাধিক আইনজীবীর

ঢাকার আদালতে সাবেক সদস্য অ্যাডভোকেট আবুল বাশারের একটি মামলার...

বিদেশি সম্পদ ও অর্থপাচারের অভিযোগে স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য তলব

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...

অফিসে উপস্থিতি ফাঁকি ঠেকাতে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ

ভূমি অফিসে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত ও যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করতে...

হাফেজদের সংবর্ধনা দিয়ে মেধার স্বীকৃতির বার্তা প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কারজয়ী বাংলাদেশের চার হাফেজকে সংবর্ধনা...

পিস্তল-গুলি-ইয়াবাসহ ঢাকায় গ্রেফতার ৫৪৬

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

সর্বশেষ