kbctgbd
২৯ ডিসেম্বর ২০২৪ ১:২৩ অপরাহ্ণ
মোঃফজলুর রহমান সুইট,স্টাফ রিপোর্টারঃ
বিডিক্লিন বাংলাদেশে জয়পুরহাট জেলা শাখার উদ্দোগে কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে ২৯ডিসেম্বার রোজ রবিবার সকাল ১০ ঘটিকায় কালাই উপজেলা চত্বরে আলোচনা শপথ বাক্য পাঠের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জয়পুরহাট জেলার জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী,উপস্হিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহান, উপস্থিত ছিলেন কালাইয়ের সহকারি কমিশনার ভূমি ইফতেকার রহমান,জয়পুরহাট জেলার বিডি ক্লিনের উপদেষ্টা জয়নুল আবেদিন,উপস্হিত ছিলেন বিডিক্লিনের জয়পুরহাট জেলা সমন্বয়ক রাকিবুল হাসান,অতিরিক্ত জেলা সমন্বয়ক মাহমুদুল হাসান ক্ষেতলাল উপজেলার উপ সমন্বায়ক ওমর ফারুক,সহ কালাই উপজেলার বিডি ক্লিনের সদস্যরা,এছাড়া কালাই উপজেলার বিভিন্ন সরকারী বেসরকারি প্রতিষ্ঠান প্রধানগণ উপস্হিত ছিলেন।
এসময় জয়পুরহাট জেলার বিডিক্লিনের প্রধান সমন্বয় রাকিবুল হাসান বলেন জয়পুরহাট জেলার প্রথম পরিষ্কার পরিচ্ছন্ন উপজেলা হচ্ছে কালাই উপজেলা,কালাই উপজেলাকে আরো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় সে দিকে লক্ষ্য রাখতে হবে।
এ সময় কালাই উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহান বলেন আমাদের চারপাশ পরিষ্কার রাখা আমাদের সকলের দায়িত্ব।প্রধান অতিথি আফরোজা আক্তার চৌধুরী বলেন আমাদের নিজেদের বাসা পরিষ্কার রাখার দায়িত্ব যেমন আমাদের নিজেদের ঠিক তেমনি আমাদের চারিপাশ পরিষ্কার রাখার দায়িত্ব আমাদের নিজেদের।
আলোচনা শেষে বিডিক্লিনের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী এর পর উপজেলা চত্বরে অবস্হিত বাগানে বৃক্ষ করেন জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার সহ বিডিক্লিনের সদস্যরা।
এময় কালাই উপজেলার কালাই প্রেস ক্লাবের সভাপতি এটিম সরোয়ার শিপন,সহ সভাপতি কাজি তানভিরুল ইসলাম রিগ্যান,যুগ্ম সাদারন সম্পাদক আব্দূন নূর নাহিদ ও রাব্বিউল হাসান রমি,প্রেসক্লাব কালাইয়ের সভাপতি মোঃ আতাউর রহমান,সদস্য মোঃ রবিউল ইসলাম আকন্দ,মোঃআব্দুল হাই মডেল প্রেস ক্লাবের সভাপতি লুতফর রহমান সহ আরো সাংবাদিক বৃন্দ।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।