back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাক সিডের আলু লাগিয়ে গজায়নি চারা,ইউএনও বরাবর অভিযোগ

kbctgbd
১৯ ডিসেম্বর ২০২৪ ৮:৩৭ পূর্বাহ্ণ

মোঃফজলুর রহমান (সুইট),স্টাফ রিপোর্টারঃ

জয়পুরহাটে বেসরকারি কোম্পানি ব্রাক সিডের আলুর বীজ লাগিয়ে একই এলাকার অর্ধশত কৃষক ক্ষতিগ্রস্থ হওয়ার অভিযোগ পাওয়া গেছে। উচ্চ দামে আলুর বীজ কিনে ২০-২৫ দিনেই আলুর গাছ না উঠায় চরম বিপাকে পড়েছেন জয়পুরহাট সদর উপজেলার ধারকী এলাকার প্রায় অর্ধশত কৃষক।

 মাঠের জমির বেশিরভাগ অংশ চারা বিহীন অবস্থায় খালি পড়ে রয়েছে । এতে কৃষকরা চলতি আলু মৌসুমে কৃষকদের চরম ক্ষতি হয়েছে বলে জানান তারা। এমন অবস্থায় ব্রাকের সিডের বিরুদ্ধে প্রশাসনের আইনী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েন তারা।

সরেজমিনে জানা গেছে,জয়পুরহাট সদর উপজেলার ধারকী  মাঠে ধারকী গ্রামের কৃষক ফিরোজ হোসেনের প্রায় ২ বিঘা, আশরাফ আলীর ৩ বিঘা, মুনজুরুল ৩ বিঘা, এরফান আলীর ১ বিঘা, ফরিদ আকন্দের ২ বিঘা, জামিল উদ্দিনের ৩ বিঘা, বজলু হোসেনের ৩ বিঘা,  এন্তাজ হোসেনের ২ বিঘা, হামিদ হোসেনের  ৩ বিঘা, ফারুক হোসেনের ২ বিঘা, মুকুল হোসেনের ২ বিঘা,  সাইমদ্দিনের  ১ বিঘা, আঃ হামিদের ৪৫ শতাংশসহ আরও প্রায় ৩৫ জন কৃষকের রোপণ করা ব্রাকের ক্যারেজ জাতের আলুর চারা গজায়নি।

জমিতে দু’একটি গাছ জন্মালেও পুরো ক্ষেত খালি পড়ে রয়েছে। অথচ তারা জয়পুরহাট সদরের  ব্রাক সিডের ডিলার গোলাম রব্বানী, ক্ষেতলালের ওসমান, স্থানীয় ব্যবসায়ী মেহেদী হাসান, মুক্তার হোসেনসহ কয়েকজন বীজ ব্যবসায়ীদের কাছ থেকে ব্রাকের ক্যারেজ জাতের  প্রায় ১২ লাখ টাকার বীজ আলু কিনেছিলেন। যা তারা ২০-২৫ দিন আগে প্রায় ৬০ বিঘা জমিতে রোপণ করলেও ১০ ভাগ চারাও গজায়নি তাদের জমিতে।

ভুক্তভোগী কৃষকরা জানান, এ পর্যন্ত তাদের জমিতে  খরচ হয়েছে প্রতি জনের বিঘা প্রতি প্রায় ৩২ থেকে ৩৫ হাজার টাকার মতো। যা থেকে তারা ১০ মণ আলুও পাবেন না বলে আশঙ্কা করছেন।

ধারকী গ্রামের কৃষক বজলু মিয়া  (৪৮) বলেন, আমি সদর উপজেলার ব্রাক সিডের ডিলার  গোলাম রব্বানীর কাছ থেকে কোম ১৫ বস্তা ব্রাকের ক্যারেজ আলু কিনে ৩ বিঘা জমিতে লাগিয়েছি কিন্তু সেই জমিতে চারভাগের এক ভাগ গাছও উঠেনি জমিতে। তিনি বলেন, এই তিনবিঘা জমিতে আমার খরচ হয়েছে প্রায় ১ লাখ টাকা, আলু ভালো হলে আমি সেখান থেকে প্রায় দুই লাখ টাকা বিক্রি করতাম সেখানে আমার এখন ২ থেকে আড়াই লাখ টাকার ক্ষতি সম্মুখীন হবো।

একই গ্রামের কৃষক ফারুক হোসেন বলেন, সে ক্ষেতলাল উপজেলার ইটাখোলা বাজার ব্রাকের ডিলার  ওসমানের কাছে থেকে ১০ বস্তা আলু মূল্যের চেয়ে বেশি দামে কিনে তার জমিতে লাগিয়েছিলেন তারজমিতেও একই অবস্থা, তিনি বলেন,  তাদের মতো এলাকার প্রায় ৫০-৬০ জন কৃষকেরও আলু রোপণ করে চারাগাছ গজায়নি।

ব্রাক সিডের  ডিলার গোলাম রব্বানী বলেন, কৃষকদের কারনেই আলুর সমস্যা হয়েছে। তিনি বলেন, আলুর জমির মাটি বেশি সেঁতসেঁতে থাকায় এই সমস্যা হয়েছে, এতে আমাদের কোন দায়ভার নেই।বিষয়টি জানার পর কোম্পানিকে জানানো হয়েছে ।

এ বিষয় জানতে চাইলে ব্রাকের টেরিটরি ম্যানেজার জহুরুল ইসলাম বলেন, কৃষকদের ভুলের কারণেই আলু পচে গেছে, কৃষকরা ভেজা মাটিতে আলু লাগানোর ফলেই এই সমস্যা হয়েছে বলে জানান তিনি।

জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকতা আমিনুল ইসলাম বলেন এ বিষয়ে কৃষকদের কাছ থেকে একটি অভিযোগ পেয়েছি, ইতিমধ্যে কৃষি অফিসার বরাবর ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।

জয়পুরহাট সদর উপজেলার কৃষি   কর্মকর্তা রাফসিয়া জাহান বলেন, কৃষকদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পরে আমরা সেখানে গিয়ে খোঁজ খবর নিচ্ছি, তদন্তের পরে ব্যবস্থা নেয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আ.লীগে বড় পরিকল্পনা!

শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে ফের জোরালো হয়েছে...

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

সর্বশেষ