back to top

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৬ বছরে শেরপুরে আওয়ামী সরকার দৃশ্যমান কোনো কাজ না করে শুধু লুট করেছে 

kbctgbd
৩০ নভেম্বর ২০২৪ ১২:২৩ অপরাহ্ণ

মোঃ মুরাদ মিয়া শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ হযরত আলী বলেছেন, উন্নয়নের দিক থেকে শেরপুর জেলা অনেক পিছিয়ে আছে। ১৬ বছরে শেরপুরে আওয়ামীলীগের সরকার অনেক কাজ করে নাই। খালি টাকা লুটপাট করে খাইছে। একটা কাজ হলে তার টাকা আগেই ভাগাভাগি করে খেয়ে ফেলতো। সারা বাংলাদেশের প্রতিটি জেলার জন্য ১২ শ কোটি টাকার একটা করে ফান্ড ছিলো। যার মধ্যে ৬৩ জেলায় ১২ শ কোটির করে একটা প্রকল্পের কাজ হয়েছে। কিন্তু শুধু শেরপুরেই এ প্রকল্পের উন্নয়ন কাজ হয়নি। তা আমি জানার পর থেকেই এ কাজটা করার চেষ্টা করে যাচ্ছি। আশাকরি সামনের বছরে প্রথম দিকেই এ কাজ শুরু হবে। এ কাজ হলে শেরপুরের উন্নয়ন কাজ হবে। এগিয়ে যাবে শেরপুর। আলহাজ্ব মোঃ হযরত আলী গতকাল ২৯ নভেম্বর রাতে শেরপুর শহরের সিংপাড়া মহল্লায় তার নিজস্ব অফিসে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন।

 তিনি বলেন,শেরপুরকে এগিয়ে নিতে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। সাংবাদিকদের চোখকে ফাঁকি দেওয়া খুবই কঠিন। তাদের চৌকস একটা চোখ। আর সাংবাদিকদের চোখে সারাবিশ্ব দেখে। সাংবাদিকদের হাতের কলমে সারাবিশ্ব চলে। একটা জাতি চলে। সাংবাদিকরা একজনকে ওঠাতেও পারে। সাংবাদিকরা আমার খারাপ হলে খারাপটাই লিখবে। আর ভালো হলে ভালোটা লিখবে। আমি সকল সাংবাদিকদের হাত জোড় করি এক কাতারে ও এক ব্যানারে দেখতে চাই। আর সকল জাতীয়তাবাদীদের নিয়ে এক ব্যানারে এক কাতারে চলতে চাই।

তিনি আরও বলেন, আপনারাই দেখছেন শেরপুরে কি অবস্থায় আছে। আমরা এটা চাচ্ছি না। এভাবে দেখতে চাচ্ছি না। ৫ তারিখে যে স্বাধীনতা হইছে তাতে শেরপুরে ১৩ জন শহীদ হইছে তাদের আত্মার মাগফিরাত কমনা করি। এবং সাড়ে ৪ শ লোক আহত হয়েছে। দেশনায়ক তারেক রহমানের আদেশে তাদের অনেকের চিকিৎসা চলছে। এবং অনেকে সুস্থও হয়েছে। অনেকে হাটতে পারতো না এখন হাটতে পারছে। অনেকে চোখে হারিয়েছিলো। তারাও এখন দেখছে। আমাদের পক্ষ থেকে আহত সকলের চিকিৎসার ব্যবস্থা হচ্ছে।

সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ সিরাজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আওয়াল চৌধুরীসহ বিএনপি ও প্রেসক্লাবের নেতৃবৃন্দ এবং সদস্যরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

আমিরাবাদে জনপ্রিয়তার আলোচনায় তরুণ নেতা মুসলিম উদ্দীন

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য...

‘আমার সহধর্মিণী আমার জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি’

নিজের স্ত্রী রাহাত আরা বেগমকে জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি...

আরও ১৯ আধুনিক কোচ পাচ্ছে বাংলাদেশ রেলওয়ে

বাংলাদেশ রেলওয়ের জন্য ভারতের কাপুরথালা রেল কোচ ফ্যাক্টরিতে (আরসিএফ)...

ইউসিবির সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

চট্টগ্রামে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে ২৫ কোটি টাকা...

সিলেটে এক বাসা থেকে ৩ জনের গলাকাটা লাশ উদ্ধার

সিলেট নগরীর রায়নগর মিতালী আবাসিক এলাকার একটি বাসা থেকে...

সর্বশেষ