kbctgbd
১১ নভেম্বর ২০২৪ ৫:১৮ অপরাহ্ণ
এরশাদ আলম, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি মরহুম মোস্তাক আহমদ চৌধুরীর পুত্র এটিএম জাহেদ চৌধুরী বলেছেন চট্টগ্রাম ১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনটি বিএনপির আসন। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির এই হারানো আসনটি ফিরে পেতে হলে ঐক্যবদ্ধ বিএনপির বিকল্প নেই। তাই সকল ভেদাভেদ ভুলে গ্রুপিং রাজনীতি ছেড়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
সোমবার (১১ নভেম্বর) বিকেলে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সাবেক ছাত্রদল নেতাকর্মীদের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
লোহাগাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এসএম আবু সাঈদ চৌধুরী টিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মুহাম্মদ আবদুর রহিম।
এছাড়াও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন চৌধুরী ও সাবেক ছাত্রনেতা শাহাব উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এজিএম মফিজুর রহমান, বিএনপি নেতা ব্যাংকার আলমগীর চৌধুরী, বিএনপি নেতা সোহেল আরিফ, বিএনপি নেতা নুরুল আলম কোম্পানী, বিএনপি নেতা মো: জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা হারেছ কোম্পানি, বিএনপি নেতা মোস্তাফিজ কোম্পানি, বিএনপি নেতা জাহেদ হোসাইন, দুবাই যুবদল সভাপতি মো: শাহিন,উপজেলা যুবদল নেতা আব্দুল্লাহ আল-নোমান, যুবদল নেতা ইকবাল বাহার ফয়সাল,সাবেক ছাত্রনেতা আবু তাহের চৌধুরী, মোস্তাফিজুর রহমান কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি কুতুব উদ্দিন, বার আউলিয়া কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সৌরভ চৌধুরী, স্বেচ্ছাসেবক দলনেতা মিজানুর রহমান প্রমুখ।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।