kbctgbd
২৬ অক্টোবর ২০২৪ ৬:৪৪ অপরাহ্ণ
মো:তানসেন আবেদীন,রিপোর্টারঃ
এই টেলিভিশন শোয়ের নির্মাতারা সম্প্রতি সামাজিকমাধ্যমে একটি নতুন টিজার (CID Return on TV) শেয়ার করেছেন, যেখানে বলা হচ্ছে আগের মতই এই নতুন শো-তেও থাকছেন শিবাজী সত্যম, দয়ানন্দ শেট্টি এবং আদিত্য শ্রীবাস্তব।শুক্রবার (২৫ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এবিপি আনন্দ এক প্রতিবেদনে জানিয়েছে, শনিবার থেকে শুরু হতে যাচ্ছে এই টেলিভিশন শো।
শেয়ার করা টিজারে দেখা যাচ্ছে, এসিপি প্রদ্যুম্নের ভূমিকায় আগের মতই অভিনয় করছেন শিবাজী সত্যম যাকে একটি পুলিশের গাড়ি থেকে উত্তেজিত অবস্থায় নামতে দেখা যায়। ভারী বৃষ্টি হচ্ছে, ছাতা মাথায় কালো ওভারকোট পরে গাড়ি থেকে নামলেন এসিপি প্রদ্যুম্ন। মনে করা হচ্ছে কোনো এলাকায় বোমা বিস্ফোরণ হতে চলেছে আর সেই জায়গার সন্ধানেই এসেছেন তিনি। হাতে শক্ত করে ধরে রেখেছেন সেই ছাতা। আবহে সেই ক্লাসিক থিম মিউজিক শোনা যায়, আর এই প্রোমো দেখেই ভক্তদের মনে নস্টালজিয়া উসকে ওঠে। আর এসিপির সঙ্গে সঙ্গে ক্যামেরা কাট করে বিগ ক্লোজ আপে অভিজিৎ ওরফে আদিত্য শ্রীবাস্তবের দুটি চোখ দেখা যায় যা প্রোমোর উত্তেজনা আরও দ্বিগুণ করে দেয়।
প্রোমোর শেষে একটা গুলির শব্দ শোনা যায়। বোঝাই যায় আরো অ্যাকশনে ভরপুর থাকবে এই টেলিভিশন শো। টিজারের শেষে লেখা দেখা যায়, “ক্যালেন্ডারে চিহ্নিত করে রাখুন, আগামী ২৬ অক্টোবর বোমা বিস্ফোরণ হতে চলেছে সিআইডির নতুন প্রোমোর মাধ্যমে।” এই টিজার দেখে বহু মানুষ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। অনেকেই ফিরে গিয়েছেন নস্টালজিয়ায়।
শেষবার ২০১৮ সালের ২৭ অক্টোবর এই জনপ্রিয় টেলিভিশন শোয়ের শেষ পর্বের সম্প্রচার হয়েছিল। টানা ২০ বছর ধরে চলেছে এই শো। ১৫৪৭টি পর্ব হয়েছিল এই শোয়ের। আর এর মাধ্যমেই সিআইডি ভারতের সবথেকে দীর্ঘ সময়ব্যাপী চলা শো হয়ে ওঠে। ১৯৯৮ সালের ২১ জানুয়ারি টেলিভিশনের পর্দায় প্রথম এসিপি প্রদ্যুম্ন এবং ইন্সপেক্টর দয়াকে দেখতে পেয়েছিল ভক্তরা। তারপর থেকেই ভারতসহ বিভিন্ন দেশে তুমুল জনপ্রিয়তা অর্জন করে এই শো। এই ধারাবাহিকে শিবাজী সত্যম, দয়ানন্দ শেট্টি, আদিত্য শ্রীবাস্তব ছাড়াও অভিনয় করছেন নরেন্দ্র গুপ্তা, হৃষীকেশ পাণ্ডে, অংশা শায়েদ প্রমুখ।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।