kbctgbd
১৮ অক্টোবর ২০২৪ ৯:৩৫ পূর্বাহ্ণ
মিয়াদ হাসান, ক্যাম্পাস প্রতিনিধিঃ
রাসুলুল্লাহ সা. বলেন, ‘দিবসসমূহের মধ্যে জুমার দিন শ্রেষ্ঠ এবং তা আল্লাহর কাছে অধিক সম্মানিত।’ (ইবনে মাজাহ: ১০৮৪)। জুমার দিন সকল মুসলিমদের জন্য সপ্তাহের শ্রেষ্ঠ ও গুরুত্বপূর্ন দিন। গরিবদের জন্য এই দিন হজ্জের দিন। এ দিন প্রতিটি মুসলিমদের সামনে হাজির হয় অফুরন্ত কল্যাণ ও সৌভাগ্যের বার্তা নিয়ে। হাদিসে বর্ণিত হয়েছে, ‘সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। এই দিনে আদম আ.-কে সৃষ্টি করা হয়েছে। এই দিনে তাঁকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনে তাঁকে জান্নাত থেকে বের করা হয়েছে।’ (মুসলিম: ৮৫৪) এই দিনে প্রত্যেক মুসলিমদেরই কিছু গুরুত্বপূর্ন করনী রয়েছে, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ্।
পবিত্র কুরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন:-
يَا أَيُّهَا الَّذِيْنَ آمَنُوْا إِذَا نُوْدِيَ لِلصَّلاَةِ مِنْ يَّوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَى ذِكْرِ اللهِ وَذَرُوا الْبَيْعَ، ذَلِكُمْ خَيْرٌ لَّكُمْ إِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ
হে বিশ্বাসীগণ! জুমার দিনে যখন নামাজের জন্য আহ্বান করা হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের জন্য দ্রুত ধাবিত হও এবং ক্রয়-বিক্রয় বন্ধ কর। এটাই তোমাদের জন্য শ্রেয়, যদি তোমরা উপলব্ধি কর।’ (সুরা জুমআ: আয়াত ৯)
জুমার দিনের করনীয় সমূহ:-গোসল করা জুমার দিনে জুমার নামাজের উদ্দেশ্যে গোসল করা । জুমার দিনে গোসল করার কথা হাদিসেও বিশেষ ভাবে এসেছে। সালিম রহ. থেকে তাঁর পিতার সূত্র থেকে বর্ণিত, তিনি নবী সা.-কে বলতে শুনেছেন, যে ব্যক্তি জুমার নামাজে আসে সে যেন গোসল করে আসে। (জামে তিরমিজি: ৪৯২)
মেসওয়াক করা জুমার নামাজে যাওয়া পূর্বে মেসওয়াক করা। মেসওয়াক করা সুন্নাত, জুমার দিনে মেসওয়াক করার ব্যাপারে বিশেষ ভাবে তাগিদ দেওয়া হয়েছে। রাসুলুল্লাহ সা. ইরশাদ করেছেন, জুমার দিন প্রত্যেক প্রাপ্ত বয়স্ক ব্যক্তির গোসল ও মেসওয়াক করা কর্তব্য এবং সামর্থ্য অনুযায়ী সে সুগন্ধিও ব্যবহার করবে। (সহিহ মুসলিম: ১৮৪৫)
সুগন্ধি ব্যবহার করা জুমার নামাজে সুগন্ধি ব্যবহার করে যাওয়া। কিন্তু খেয়াল রাখতে হবে এমন কোনো সুগন্ধি ব্যবহার করা যবে না যাতে করে অন্য মুসল্লির কষ্ট হয়। জুমার দিনে সুগন্ধি ব্যবহারের বিষয়ে হাদিসে এসেছে আবু সাইদ খুদরি রা. বলেন, আমি এ মর্মে সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহর রাসুল সা. বলেছেন, জুমার দিন সুগন্ধি পাওয়া গেলে তা ব্যবহার করবে। (সহিহ বুখারি: ৮৮০)
সুন্দর কাপড় পরিধান করা পরিচ্ছন্ন ও সুন্দর কাপড় পরিধান করে জুমার নামাজে যাওয়া। পরিস্কার পরিচ্ছনতা ঈমানের অঙ্গ, জুমার দিনে পরিস্কার ও পরিচ্ছন্ন সুন্দর কাপড় পরিধান করে জুমা আদায় করতে যাওয়ার ব্যাপারে বিশেষ ভাবে বলা হয়েছে। এ ব্যাপারে হাদিসে এসেছে আবু জার রা. থেকে বর্ণিত, নবী সা. বলেন, যে ব্যক্তি জুমার দিন উত্তমরূপে গোসল করে, উত্তমরূপে পবিত্রতা অর্জন করে, তার উৎকৃষ্ট পোশাক পরিধান করে এবং আল্লাহ তার পরিবারের জন্য যে সুগন্ধির ব্যবস্থা করেছেন, তা শরীরে লাগায়, এরপর জুমার সালাতে এসে অনর্থক আচরণ না করে এবং দুজনের মাঝে ফাঁক করে অগ্রসর না হয়, তার এক জুমা থেকে পরবর্তী জুমার মধ্যবর্তী সময়ের গুনাহ ক্ষমা করা হয়। (সুনানে ইবনে মাজা: ১০৯৭)
খুতবার সময় কথা না বলা খুতবা চলাকালীন সময় মসজিদে চুপ থাকা দুনিয়াবী কথা না বলা ইমাম সাহেবের খুতবা মন দিয়ে শোনা। খুতবার সময় সম্পূর্ণ চুপ থাকা। এটি ওয়াজিব। আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, নবী সা. বলেন, যে ব্যক্তি জুমার দিন ইমামের খুতবা দেওয়ার সময় তার সঙ্গীকে বলল, ‘চুপ থাকো’ সে একটি অনর্থক কাজ করল। (সুনানে নাসায়ি: ১৪০১)
সুরা কাহফ তিলাওয়াত করা রাসুল (সা.) বলেছেন, যে ব্যক্তি জুমার দিন সুরা আল কাহফ পড়বে, তার (ঈমানের) নূর এ জুমা থেকে আগামী জুমা পর্যন্ত চমকাতে থাকবে। (সহিহ আত-তারগিব, হাদিস : ৭৩৬)
বেশি বেশি ইস্তেগফার করা এই দিন বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা এবং দোয়া করা উচিত। হাদিসে এসেছে, জুমার দিনে এমন একটা সময় আছে, যে সময়ে কোনো মুমিন বান্দা আল্লাহর কাছে ভালো কোনো কিছু প্রার্থনা করলে অবশ্যই আল্লাহ তাকে তা দান করবেন। (বুখারি, হাদিস : ৯৫৩)
আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে উপরক্ত বিষয়ের উপরে আমল করার তাওফিক দান করুক ‘‘আমিন’’ ।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।