back to top

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বৈষম্য বিরোধী ছাত্রদের ওপর হামলা মামলার বেলাল কারাগারে

kbctgbd
১৮ অক্টোবর ২০২৪ ৯:২৮ পূর্বাহ্ণ

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের জুড়ীতে বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক বেলাল হোসাইন কে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার (১৭ই অক্টোবর) শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় তিনি জামিন চাইতে গেলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বেলাল জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের জায়ফরনগর গ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে।

মামলা সূত্রের বরাতে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত (১৬ই জুলাই) এবং ৩ ও ৪ আগস্ট জুড়ী শহরে কর্মসূচি পালনকালে তিনদিনই সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করে আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। বিশেষ করে ৩ আগস্ট একটি শান্তিপূর্ণ মিছিল বের করে শিক্ষার্থীরা। এ সময় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদেরকে বাঁধা দেয়। একপর্যায়ের হামলা চালিয়ে শিক্ষার্থীদের মারধর করা হয়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। পরে এ ঘটনায় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের ৬৩ জন নেতাকর্মীর বিরুদ্ধে গত ২৬ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমম্বয়কারী তারেক মিয়া বাদি হয়ে মামলা দায়ের করেন। এ মামলার আসামি ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক বেলাল হোসাইন। মামলার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

মামলার বাদী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমম্বয়কারী তারেক মিয়া জানান, জেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক বেলাল হোসাইন আন্দোলন চলাকালীন সময়ে শিক্ষার্থীদের হুমকি দেওয়াসহ মিছিলে সরাসরি হামলার সাথে জড়িত ছিলেন। বাড়ি জুড়ীতে হওয়ায় তিনি প্রভাবও খাটান বেশি।মৌলভীবাজার কোর্ট পুলিশের জিআরও সুমন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

রাষ্ট্রপতি নির্বাচনেই বড় বিভাজন?

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে...

প্রধানমন্ত্রী চট্টগ্রামে আসছেন আজ

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো আজ চট্টগ্রাম...

ইমিডিয়েট বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব কে হতে যাচ্ছেন?

দেশের রাজনীতিতে এখন নতুন করে আলোচনায় এসেছে বিএনপির মহাসচিব...

ঘরভাড়া জোগাতে ৫০০ টাকায় চুল বিক্রি

বাগেরহাটের রামপাল উপজেলার সন্তোষপুর গ্রামের রেহানা খাতুন। দুই সন্তানকে...

‘বাবা’ হারালেন লিওনেল মেসি

আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির বাবা ও দীর্ঘদিনের এজেন্ট...

সর্বশেষ