kbctgbd
১৫ অক্টোবর ২০২৪ ৩:৪৮ অপরাহ্ণ
মোহাম্মদ কেফায়েত উল্লাহ, খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান খোদাছড়া ইসলামিয়া মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের নতুন কার্যকরী পরিষদ গঠিত হয়েছে। গতকাল সোমবার (১৪ অক্টোবর) সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক সভায় প্রাক্তন শিক্ষার্থী এবং উপদেষ্টাদের উপস্থিতিতে এ পরিষদ ঘোষণা করা হয়। সভায় নবগঠিত পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন যথাক্রমে মো: ইয়াসিন আরাফাত ও মোঃ মাকসুদুল আলম।
সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন যথাক্রমে ইমরান আল হাসান, মোঃ আরমান হোসাইন ও মোস্তফা মাহাথীর। সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন নূরনবী জিহাদ, কোষাধক্ষ-গোলাম মোস্তফা, প্রচার সম্পাদক -আবু হানিফ, দপ্তর সম্পাদক-মোঃ ইমরান হোসেন, আইটি সম্পাদক -মোহাম্মদ ইয়াকুব আলী।
নবনির্বাচিত পরিষদের সাধারণ সম্পাদক মোঃ মাসুদুল আলম বলেন, মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী হিসেবে আমাদের সবারই দায়বদ্ধতা রয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে আমরা এই মাদ্রাসার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, উচ্চ শিক্ষা গ্রহণ ও কর্মসংস্থান তৈরিতে সহায়তা প্রদানের নীতি অব্যাহত থাকবে। প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে একটি ডিরেক্টরি প্রকাশ এবং সকলের অংশগ্রহণে বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন এবং বাৎসরিক মিলন মেলা আয়োজনের পরিকল্পনা প্রকাশ করেন নব নির্বাচিত সাধারণ সম্পাদক মাকসুদুল আলম। নবগঠিত ৩১ সদস্য বিশিষ্ট পরিষদের জন্য তিনি সবার দোয়া কামনা করেন।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।