back to top

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বদলে যাচ্ছে ঢাকা আলিয়ার শিক্ষার পরিবেশ।

kbctgbd
১৫ অক্টোবর ২০২৪ ৯:৪১ পূর্বাহ্ণ

মিয়াদ হাসান,ক্যাম্পাস প্রতিনিধিঃ

সরকারি মাদ্রাসা -ই – আলিয়া ঢাকা।চলতি বছরের এইচএসসি ও আলিম সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় আজ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ফলাফল প্রকাশের পরেই বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে উঠে ঐতিহ্যবাহী সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকার শিক্ষার্থীরা। এ বছর আলিমে জিপিএ-৫ পেয়েছেন ৯ হাজার ৬১৩ জন। মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় প্রকাশিত ফলে এ তথ্য জনা যায়।

সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকায় এ বছর ১৩৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করেছেন ১৩৫ জন। অকৃতকার্য ০১ জন । জিপিএ ৫ প্রাপ্তদের মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৪ জন ও সাধারন বা মানবিক বিভাগ থেকে সর্বোচ্চ ১৫ জন পেয়েছেন জিপিএ ৫ ।

সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকা বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী আলিয়া মাদ্রাসা যা ঢাকা আলিয়া মাদ্রাসা নামে অধিক খ্যাত। ১৭৮০ সালে বাংলার ফোর্ট উইলিয়ামের গর্ভনর জেনারেল ওয়ারেন হেস্টিংস কর্তৃক কলকাতায় কলকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। ১৯৪৭ সালে দেশ ভাগ হলে আলিয়া মাদ্রাসা কলকাতা থেকে রাজধানী ঢাকার বকশী বাজারে স্থানান্তরিত হয়।

বিগত কয়েক বছরের ফলাফলের চেয়ে এই বছর আলিম পরীক্ষায় ব্যতিক্রম এ বিষয়ে সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার দাওয়া এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক জনাব ড. মুহাম্মদ হেদায়েত উল্লাহ স্যার জানান সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার আলিম পরীক্ষার ফলাফলের বিষয়ে এবার আলিয়ার প্রশাসন অত্যন্ত কঠোর ছিল ছাত্র পরীক্ষার কেন্দ্রে পাঠানোর বিষয়ে আগেই ঘোষণা দেয়া ছিল ক্লাসে নিয়মিত উপস্থিত না থাকলে, মাসকি পরীক্ষা ও টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হলে সেন্টারে পাঠানো হবে না। ভর্তির বিষয়েও যাকে তাকে ভর্তি না করানোর বিষয়ে শতর্ক ছিলাম আমরা । তিনি আরো জানান খুব শীঘ্রই প্রাচীন ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ তার আগের রুপ ফিরে পাবে।

সামনে আলিম পরীক্ষার ভালো ফলাফলের জন্য ইতিমধ্যে কর্তৃপক্ষ কেবল আলিম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য মুফতি আমিনুল হাসান হলে সিট বরাদ্দ দিয়েছে। সেখানে সকল ধরনের রাজনৈতিক তৎপরতা নিষিদ্ধ এবং সিনিয়র কোন শিক্ষার্থীদের সিট বরাদ্দ দেয়া হয়নি। যাতে আলিম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীরা নিয়মিত শ্রেণিকক্ষে অংশগ্রহণ করতে পারে এবং অধ্যাবসায়ী হয়ে ভালোভাবে পড়াশোনা চালিয়ে যেতে পারে।তাই সংশ্লিষ্টরা আশা করছে আগামীতে সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকা তার সেই পুরনো রুপ ফিরে পাবে এবং মান উন্নয়ন হবে শিক্ষা ব্যবস্থার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

রাষ্ট্রপতি নির্বাচনেই বড় বিভাজন?

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে...

প্রধানমন্ত্রী চট্টগ্রামে আসছেন আজ

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো আজ চট্টগ্রাম...

ইমিডিয়েট বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব কে হতে যাচ্ছেন?

দেশের রাজনীতিতে এখন নতুন করে আলোচনায় এসেছে বিএনপির মহাসচিব...

ঘরভাড়া জোগাতে ৫০০ টাকায় চুল বিক্রি

বাগেরহাটের রামপাল উপজেলার সন্তোষপুর গ্রামের রেহানা খাতুন। দুই সন্তানকে...

‘বাবা’ হারালেন লিওনেল মেসি

আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির বাবা ও দীর্ঘদিনের এজেন্ট...

সর্বশেষ