back to top

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জে দাবীকৃত চাদার টাকা না দেয়ায় ব্যবসায়ীর বাড়ী ঘরে হামলা ভাংচুর, আ’হ’ত-১০

kbctgbd
১০ অক্টোবর ২০২৪ ৩:৫১ পূর্বাহ্ণ

মোঃ তানসেন আবেদীন,নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাবিকৃত চাদার টাকা না দেয়ায় দুর্বৃত্তরা ব্যবসায়ীর বাড়ী ঘরে হামলা, ভাংচুর ও লুটপাট চালিয়েছে। এসময় বাধা দেয়ায় হামলাকারীরা ১০ জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। মঙ্গবার সন্ধ্যায় উপজেলার দাউদপুর ইউনিয়নের বীর হাটাবো এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে ফের হামলার ভয়ে চরম আতংকে রয়েছে ব্যবসায়ী ও তার পরিবার।ব্যবসায়ী মোতালিব মিয়া জানান, তিনি এলাকায় জমি বেঁচাকেনার ব্যবসা করেন।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রূপগঞ্জ উপজেলা ছাত্র দলের সাবেক আহবায়ক সুলতান মাহমুদ হুমকি ধামকি দিয়ে তার কাছ থেকে ৩ লাখ টাকা চাঁদা আদায় করেন। তারপর থেকে তিনি এলাকায় আর ব্যবসা করেননি। এদিকে মঙ্গলবার দুপুরে তার কর্মচারী শামীম স্থানীয় দেবই বাজারে গেলে সুলতান মাহমুদের অনুসারী আরাফাত, নাঈম তাকে মারধর করে। এসময় মোতালেবকে ফোন করে ফের ১৫ লাখ টাকা চাঁদা দাবি করে।

মোতালেব চাঁদা দিতে রাজি না হলে মঙ্গলবার বিকেলে সুলতান মাহমুদের নেতৃত্বে ২ থেকে ৩ শতাধিক লোকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তার দোতলা বাড়িতে হামলা চালায় ও ভাংচুর করে তারা ঘরের আলমারী ভেঙ্গে ১৮ ভড়ি সোনা ও নগদ এক লাখ টাকা নিয়ে যায়। বাধা দেয়ায় হামলাকারীরা মোতালেবের অন্তঃসত্বা স্ত্রী আছিয়া বেগম, মোতালেবের বড় ভাই মোঘল মিয়া, মোঘলের স্ত্রী কূহিনূর, তাদের ছেলে আসাদ , সাগর মিয়াসহ ১০ জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে।

আহতদের মধ্যে আছিয়া বেগম ও মোঘল মিয়া ঢাকার পৃথক দুটি বেসরকারি হাসপাতালের নিবির পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে।এ ব্যাপারে সুলতান মাহমুদের সাথে তার মুঠো ফোনে কথা বললে তিনি বলেন, মোতালিবের ভাই মাদক ব্যবসায়ী। মোঘল আমার একজন লোককে মারধর জন্য ধাওয়া করছে। সেজন্য তার লোকজন ক্ষিপ্ত হয়ে মোতালিবের বাড়ীতে হামলা করে কিছু ভাংচুর করে।

এব্যাপারে রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, বাড়ী ঘরে হামলা ও ভাংচুরের সংবাদ পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

প্রধানমন্ত্রী চট্টগ্রামে আসছেন আজ

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো আজ চট্টগ্রাম...

ইমিডিয়েট বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব কে হতে যাচ্ছেন?

দেশের রাজনীতিতে এখন নতুন করে আলোচনায় এসেছে বিএনপির মহাসচিব...

ঘরভাড়া জোগাতে ৫০০ টাকায় চুল বিক্রি

বাগেরহাটের রামপাল উপজেলার সন্তোষপুর গ্রামের রেহানা খাতুন। দুই সন্তানকে...

‘বাবা’ হারালেন লিওনেল মেসি

আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির বাবা ও দীর্ঘদিনের এজেন্ট...

সাড়ে ৬ বছরে ঝরল ১৫ হাজার ৭১২ প্রাণ

দেশে মোটরসাইকেল দুর্ঘটনা যেন ভয়াবহ রূপ নিচ্ছে। ২০২০ সাল...

সর্বশেষ