kbctgbd
৯ অক্টোবর ২০২৪ ৩:২৫ অপরাহ্ণ
আমিনুর শিকদার,সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধিঃ
বর্ণিল ও জমকালো আয়োজনে প্রথমবারের মতো পুরান ঢাকার ঐহিত্যবাহী প্রতিষ্ঠান সরকারী শহীদ সোহরাওয়ার্দী কলেজে অনুষ্ঠিত হয়েছে কাওয়ালী ও সাংস্কৃতিক সন্ধ্যা।
মঙ্গলবার (০৮ অক্টোবর) জুলাই বিপ্লবের স্মৃতিচারণে কাওয়ালী ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে সরকারী শহীদ সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে অংশ নেওয়া জনপ্রিয় ব্যান্ড কাসীদা, কালুবালা সহ অন্যান্য ব্র্যান্ড শিল্পীদের কাওয়ালি, দেশের গান, কাজী নজরুল ইসলামের সঙ্গীত, কবিতা ইত্যাদি পরিবেশনার মাধ্যমে মেতে ওঠেন সোহরাওয়ার্দী কলেজের সহস্রাধিক শিক্ষার্থী। এতে মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত ছিলেন সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতি (সোকসাস)।
এদিন বিকাল ৫টায় ক্যাম্পাস প্রাঙ্গনে অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও বৈরী আবহাওয়া ও বৃষ্টির জন্য এক ঘন্টা পিছিয়ে সন্ধ্যা ছয়টায় শহীদ হাসান মেহেদী অডিটোরিয়ামে পবিত্র আল কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। এসময় অনুষ্ঠানটি উদ্বোধন ও অনুষ্ঠানে আগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য প্রদান করেন সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ ড.কাকলী মুখোপাধ্যায়।
এদিন গজল, হামদ, নাত ও কাওয়ালী সংগীত, দেশাত্মবোধক গানের সুরের মূর্ছনায় অনুষ্ঠানে নামে শিক্ষার্থীদের ঢল। দীর্ঘদিন পর সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও প্রাণবন্ত উল্লাসে কানায় কানায় ভরে হয়ে কলেজ অডিটোরিয়াম। এছাড়াও পুরো ক্যাম্পাস জুড়ে উৎসবমুখর পরিবেশে ছিল সাধারণ শিক্ষার্থীরা।
অনুষ্ঠান উপভোগ করতে আসা সমাজকর্ম বিভাগের এক শিক্ষার্থী বলেন, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে দীর্ঘদিন পর এমন সুন্দর এবং প্রাণবন্ত একটি অনুষ্ঠানের সাক্ষী হতে পেরে। আকাশ সংস্কৃতির নগ্ন অপসংস্কৃতি দূরে ঠেলে দিয়ে সুস্থ সংস্কৃতির নান্দনিক বিকাশ সাধনের জন্য দেশীয় ও ইসলামী ভাবধারার এমন অনবদ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অব্যহত থাকুক।
কাওয়ালী অনুষ্ঠানের আয়োজক কমিটির আসফাক বলেন, কাওয়ালী অনুষ্ঠানটা যেখান থেকে বাংলাদেশে শুরু হয়েছে ঢাবি থেকে শাহবাগ থেকে এটা দেখে আমরা চিন্তা করছিলাম।এই কাওয়ালী অনুষ্ঠানটা করার জন্য কিন্তু সেটা ওভাবে হয়ে উঠেনি তখন। বিভিন্ন টিম কে জানানোর পরে তার আমরা করতে পেরেছি।
সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ ড.কাকলী মুখোপাধ্যায় বলেন, আমার মনে পরে শহীদ আবু সাইদ এর কথা, মীর মুগ্ধ’র কথা পানি লাগবে ভাই পানি এমনি ভাবে শহীদের কথা গুলো তুলে ধরে আবেগ আপ্লুত হয়ে উঠেন। কাওয়ালী এটা একটা ধর্মীয় অনুষ্ঠান।সবাইকে সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান উপভোগ করার আহ্বান জানান।
এসময় কলেজের উপাধ্যক্ষ ড. ফরিদা ইয়াসমিনসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এছাড়াও সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির নেতৃত্ববৃন্দরা উপস্থিত ছিলেন।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।