kbctgbd
৯ অক্টোবর ২০২৪ ৬:৫৯ পূর্বাহ্ণ
মোনতাহেরুল হক আমিন,বাঁশখালী প্রতিনিধিঃ
বাঁশখালী থানার নবাগত অফিসার ইনচার্জ জনাব সাইফুল ইসলামের আমন্ত্রণে বাঁশখালী হেফাজতের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার বাদে মাগরিব অফিসার ইনচার্জের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বাঁশখালী থানার হেফাজতের আমির মাওলানা নুরুল হক সুজিশ এবং সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন খাঁন জসিমের নেতৃত্বে পৌরসভার সভাপতি মাওলানা হাফিজুর রহমান সাহেব, সহ-সভাপতি মাওলানা মুফতি হেলাল উদ্দিন, সেক্রেটারি মাওলানা আজিজুল হক,উপজেলা শাখার অর্থ সম্পাদক মাওলানা আবুল বশর,সহ-সভাপতি মাওলানা নুরুল আলম, সহ-সভাপতি মাওলানা শহিদুল্লাহ, সহকারী অর্থ সম্পাদক মাওলানা জুনাইদুর রশিদ শওকী, সাংগঠনিক সম্পাদক মাওলানা ওয়াহিদুল্লাহ, পৌরসভার অর্থ সম্পাদক মাওলানা ওসমান, সহসাংগঠনিক সম্পাদক মাওলানা হাফেজ ইবরাহিম, সহসাংগঠনিক সম্পাদক ক্বারী মাওলানা ইমরান, সহ-প্রচার সম্পাদক মুহাম্মদ নোমান চৌধুরী, ছাত্রবিষয়ক সম্পাদক নুর মোহাম্মদ কিবরিয়া, মাওলানা কাউসার,মাওলানা হেলাল প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলার আইন শৃঙ্খলা রক্ষার্থে থানা প্রশাসনকে সার্বিক সহযোগিতা করবেন বলে নেতৃবৃন্দ আশ্বাস প্রদান করেন। এবং হেফাজতে ইসলামের পক্ষ থেকে অফিসার ইনচার্জকে লিখিত বক্তব্য প্রদান করা হয়।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।