back to top

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জে  পাঁচ শতাধিক বাশ গাছ কেটে জমি দখলের চেষ্টা ও ভাংচুরের অভিযোগ

kbctgbd
৮ অক্টোবর ২০২৪ ১০:৫৪ পূর্বাহ্ণ

মো:তানসেন আবেদীন,নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গুতিয়াবো এলাকায় জোরপূর্বক  জমি দখলের চেষ্টা ও ভাংচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত ২২ সেপ্টেম্বর গুতিয়াবো এলাকার মৃত সুবেদ আলীর ছেলে মো: সিরাজ মিয়ার মালিকানাধীন গুতিয়াবো মৌজার এসএ ১০৬০ ও আরএস ১৭০৯ দাগে  দশ শতাংশ জমির বেড়া ও একটি টিনসেট ঘর ভাংচুরসহ পাঁচ শতাধিক বাশ গাছ কর্তন করেছে সন্ত্রাসীরা । গুতিয়াবো এলাকার সন্ত্রাসী অপহরণসহ একাধিক মামলার আসামি মো: ফারুক মিয়ার নেতৃত্বে ১০/১৫ সদস্যের এক দল সন্ত্রাসী জোরপূর্বক এ জমিতে থাকা ঘর ভাংচুর ও বিভিন্ন গাছপালা নষ্ট করে প্রায় এক লক্ষ টাকার ক্ষতি সাধন করে।

এ ঘটনায় জমির মালিক মো: সিরাজ মিয়া বাদী হয়ে গুতিয়াবো এলাকার সন্ত্রাসী মো: সিদ্দিক মিয়া (৫৫), মো: লাল মিয়া (৫০), মো: করিম মিয়া (৪৭), মো: ফারুক মিয়া (৩৫), মো: হাবিবুর (৩০), মো: দেলোয়ারকে (২৯)  নামীয় ও অজ্ঞাত ১০/১২ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।

সরেজমিনে গিয়ে জানা গেছে, মো: ফারুক  মিয়া ও তার সন্ত্রাসী বাহিনী  দীর্ঘদিন যাবত  মো: সিরাজ মিয়ার জমি অবৈধ ও বেদখল দাবি করে জোরপূর্বক দখল, ভাংচুরসহ পাঁচ শতাধিক গাছ কর্তন করে। পরে সিরাজ মিয়া ও তার পরিবারের লোকজন বাধা দিলে ফারুক মিয়াসহ ১০/১২ সদস্যের একদল সন্ত্রাসী রাম দা, ছুরি, চাপাতি ও লাঠিসোঁটা সহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তাদের উপর হামলা চালায়। পরে তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা তাদের মিথ্যা বানোয়াট মামলা করে হয়রানি ও প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

এক রাতেই চার এলাকায় বিস্ফোরণ, আতঙ্কে নগরবাসী

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় একের পর এক ককটেল বিস্ফোরণের...

৯৬-এর মতো আওয়ামী লীগ-জামায়াত দেশের বিরুদ্ধে চক্রান্ত করছে: রাশেদ খাঁন

১৯৯৬ সালের রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে বর্তমান সময়ের তুলনা করে...

পুলিশের ওপর হামলা করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিলেন সমর্থকেরা

ঝালকাঠির নলছিটিতে পুলিশের ওপর হামলা চালিয়ে ছাত্রলীগের এক নেতাকে...

গোপনে নারীদের ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইল, স্বেচ্ছাসেবক দল নেতাকে গণপিটুনি

বরিশালের উজিরপুরে বাসাবাড়িতে নারীদের গোপনে আপত্তিকর ভিডিও ধারণ এবং...

ইউপি নির্বাচনের প্রথম ধাপে ভোট হবে ১ হাজার ৫০ এলাকায়

দেশজুড়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন...

সর্বশেষ