kbctgbd
৮ অক্টোবর ২০২৪ ৯:৪৪ পূর্বাহ্ণ
নুর মোহাম্মাদ,কক্সবাজার জেলা প্রতিনিধিঃ
বিএনপি’র কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক, সাবেক এমপি লুৎফুর রহমান কাজলের ছোট ভাই ও নিরিবিলি গ্রুপের পরিচালক মুর্শেদুর রহমান তুহিন (৫০) মা’রা গেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
সোমবার (৭ অক্টোবর) দিবাগত রাত দুইটার দিকে কক্সবাজার ফুয়াদ আল খতিব হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন।
তুহিন চার ভাইয়ের মধ্যে সবার কনিষ্ঠ। তিনি দুই মেয়ে সন্তানের জনক। আজ মঙ্গলবার বাদ যুহর কক্সবাজার নিরিবিলি মাঠে প্রথম নামাজে জানাজা, আসরের নামাজের পর গ্রামের বাড়ি পোকখালীর পূর্ব গোমাতলীতে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।