ফয়সাল হোসাইন সনি, বগুড়া প্রতিনিধিঃ
বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-জনতা নিহতের ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলায় বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহাকে কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার বিকেলে বগুড়ার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুকান্ত সাহার আদেশে তাঁকে কারাগারে পাঠানো হয়৷
গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে পলাতক ছিকেন বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা। পলাতক এই ছাত্রলীগের নেতাকে রোববার রাজশাহীর লক্ষীপুর থেকে গ্রেপ্তার করে মহানগর ডিবি পুলিশ। পড়ে রাজশাহী ডিবি বগুড়া ডিবিকে হস্তান্তর করেন আজ সোমবার সকাল ১০ ঘটিকার সময়।
পড়ে দুপুরে হত্যা মামলায় অভিযুক্ত সজীব সাহাকে পুলিশের কড়া নিরাপত্তায় বুলেট প্রুফ জ্যাকেট ও হেলমেট পরিয়ে আদালতে নেওয়া হয়। বিকেলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগ এনে আজিজুল হক কলেজের ছাত্রদল নেতা রাফিউল আল-আমিনের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী আদালত চত্বরে এসে বিক্ষোভ করতে থাকে৷ এই সময় ছাত্রদলের নেতাকর্মীরা সজীব সাহার ফাঁসি চেয়ে শ্লোগান দেয়।



