back to top

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়ায় বাস-অটোরিকশার সংঘর্ষে শিশু নি’হ’ত, আ’হ’ত ৯

kbctgbd
৭ অক্টোবর ২০২৪ ৪:২৬ অপরাহ্ণ

মোঃ সোহেল, কক্সবাজার প্রতিনিধিঃ

কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত হয়েছেন। এতে দুই গাড়ির ৯ যাত্রী গুরুতর আহত হয়েছেন।

নিহত শিশু মারিয়া চকরিয়ার বরইতলী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডস্থ মোহছনিয়াকাটা গ্রামের নুরুল আমিনের মেয়ে। আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

সোমবার (৭ অক্টোবর) সকাল পৌনে ১২ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়াস্থ ফাঁসিয়াখালী জড়ঝড়ি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন চিরিঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ মোহাম্মদ শাহিন মিয়া।

তিনি জানান, দুপুর পৌনে ১২ টায় কক্সবাজার থেকে চট্টগ্রাম যাচ্ছিল হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস। ফাঁসিয়াখালী এলাকায় বাসটি বিপরীতমুখী সিনএনজিচালিত একটি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যায় অটোরিকশার যাত্রী ৬ মাস বয়সী শিশু মারিয়া। আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

আহতদের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার শোভন দত্ত। আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি। তবে অটোরিকশার যাত্রীরা নিহত শিশুর মাসহ আত্মীয়স্বজন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

হাইওয়ে থানার ইনচার্জ আরও বলেন, দুর্ঘটনার সাথে সাথে হানিফ বাসের চালক হেলপার পালিয়ে যায়।শিশুর লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করা হয়েছে। হানিফ পরিবহনের বাস ও সিএনজি চালিত অটোরিকশাটি জব্দ করে হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

ইমিডিয়েট বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব কে হতে যাচ্ছেন?

দেশের রাজনীতিতে এখন নতুন করে আলোচনায় এসেছে বিএনপির মহাসচিব...

ঘরভাড়া জোগাতে ৫০০ টাকায় চুল বিক্রি

বাগেরহাটের রামপাল উপজেলার সন্তোষপুর গ্রামের রেহানা খাতুন। দুই সন্তানকে...

‘বাবা’ হারালেন লিওনেল মেসি

আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির বাবা ও দীর্ঘদিনের এজেন্ট...

সাড়ে ৬ বছরে ঝরল ১৫ হাজার ৭১২ প্রাণ

দেশে মোটরসাইকেল দুর্ঘটনা যেন ভয়াবহ রূপ নিচ্ছে। ২০২০ সাল...

বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতার ষড়যন্ত্র!

বিদ্যুৎ ও জ্বালানি খাতকে অস্থিতিশীল করতে একটি চক্র পরিকল্পিতভাবে...

সর্বশেষ