back to top

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্যাসিবাদের দোসরদের ব্যাপারে সতর্ক থাকার আহবান ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির

kbctgbd
৭ অক্টোবর ২০২৪ ১:০৭ অপরাহ্ণ
জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা  সংবাদদাতাঃ

ফ্যাসিবাদের দোসররা এখনো প্রশাসনে বসে আছে বলে উল্লেখ করে তাদের ব্যাপারে সতর্ক থাকার আহবান জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নেতৃবৃন্দ। তারা বলেন, একটি অনিবার্য প্রেক্ষাপটে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদী শক্তির পতন হয়েছে। আমরা সংগত কারণেই অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বাত্মকভাবে সহযোগিতা করতে চাই। কিন্তু জনগণের বৈপ্লবিক বিজয়কে নস্যাৎ করতে প্রশাসনের বিভিন্ন স্তরে স্বৈরশাসকের ইঁদুররা বসে রয়েছে। এই ঘরের ইঁদুররা সুযোগ বুঝে বেড়া কাটতে চাই। আমাদের ব্রাহ্মণবাড়িয়াও এর থেকে ব্যতিক্রম নয়। তাই চোখ কান খোলা রাখার আহবান জানান বিএনপি নেতারা।

সোমবার (৭ অক্টোবর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সরকারি হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির সাংগঠনিক সভায় জেলা বিএনপির নেতারা এসব কথা বলেন।

আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হাজী মোঃ শাহজাহান সিরাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সাংগঠনিক সভায় প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট  আব্দুল মান্নান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সদস্য সচিব সিরাজুল ইসলাম,  আহবায়ক কমিটির সদস্য নূরে আলম সিদ্দিকী, মোঃ শাহীন ও সালাহ উদ্দিন।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন  যুবদল কুমিল্লা অঞ্চলের সহ সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, ছাত্রদল নেতা সমীর চক্রবর্তী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবীবুর রহমান, সাংগঠনিক সম্পাদক কামাল আহমেদ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হুমায়ুন কবির,সভাপতি বাবুল মিয়া,উপজেলা যুবদলের আহবায়ক আলমগীর খাঁ,ফিরোজুর রহমান, মজিবুর রহমান,সাফিউদ্দিন,হাফিজুর রহমান বাবুল,সালাম সরকার লালপুর ইউনিয়ন যুবদলের সভাপতি তফসিরুল ইসলাম, এডভোকেট মেজবাহ উদ্দিন,এডভোকেট জসিমউদদীন, নোয়াব আলী মুন্সী, জামাল লস্কর,হেলাল সিকদার, মুসা মিয়া,মোবারক হোসেন, নাসির উদ্দীন সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও তাতে জেলা,উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন হতে আগত বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মী, মহিলা নেত্রী ও মহিলা কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন আশুগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল হোসেন জয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

ইমিডিয়েট বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব কে হতে যাচ্ছেন?

দেশের রাজনীতিতে এখন নতুন করে আলোচনায় এসেছে বিএনপির মহাসচিব...

ঘরভাড়া জোগাতে ৫০০ টাকায় চুল বিক্রি

বাগেরহাটের রামপাল উপজেলার সন্তোষপুর গ্রামের রেহানা খাতুন। দুই সন্তানকে...

‘বাবা’ হারালেন লিওনেল মেসি

আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির বাবা ও দীর্ঘদিনের এজেন্ট...

সাড়ে ৬ বছরে ঝরল ১৫ হাজার ৭১২ প্রাণ

দেশে মোটরসাইকেল দুর্ঘটনা যেন ভয়াবহ রূপ নিচ্ছে। ২০২০ সাল...

বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতার ষড়যন্ত্র!

বিদ্যুৎ ও জ্বালানি খাতকে অস্থিতিশীল করতে একটি চক্র পরিকল্পিতভাবে...

সর্বশেষ