back to top

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই পুজার কারনে সাতদিন বন্ধের কবলে আখাউড়া স্থলবন্দর

kbctgbd
৭ অক্টোবর ২০২৪ ১০:২২ পূর্বাহ্ণ

জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতাঃ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে সাতদিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

রোববার (৬ অক্টোবর) বিকেলে বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া স্থলবন্দরের মাছ রপ্তানি কারক অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া।

তিনি বলেন, আগামী বৃহস্পতিবার (১০ অক্টোবর) থেকে শনিবার (১৩ অক্টোবর) পর্যন্ত শারদীয় দুর্গা উৎসবের কারনে আখাউড়া স্থলবন্দরের সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।  শারদীয় দুর্গা উৎসবের পরেই রয়েছে লক্ষ্মীপূজা।  লক্ষ্মীপূজা উপলক্ষে আগামী ১৬ ও ১৭ অক্টোবর ও আখাউড়া স্থলবন্দর দিয়ে বন্দরের সকল প্রকার আমদানী-রফতানী কার্যক্রম বন্ধ থাকবে। লক্ষ্মীপূজার পরের দিন শুক্রবার  হওয়ায় সেই দিন সাপ্তাহিক ছুটি থাকবে।  আগামী ১৯ অক্টোবর শনিবার সকাল থেকে যথারীতি আখাইড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায়  শুরু হবে। বন্ধের বিষয়ে তিনি আরো বলেন, আমদানি-রপ্তানি বন্ধের বিষয়টি ভারতীয় ব্যবসায়ী সংগঠন আমাদেরকে চিঠির মাধ্যমে জানিয়েছেন। আমরাও রবিবার তাদেরকে বিষয়ে চিঠি দিয়ে এ বিষয়ে জানিয়েছি।

তবে শারদীয় দুর্গা উৎসব ও লক্ষ্মীপূজায় আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন আখাউড়া চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খাইরুল আলম।

উল্লেখ্য, দেশের অন্যতম বৃহৎ ও রপ্তানিমুখী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া  স্থলবন্দর দিয়ে প্রতিদিন গড়ে দেড় লাখ মার্কিন ডলার মূল্যের বিভিন্ন পণ্য রপ্তানি হয় উত্তর-পূর্ব ভারতে। তন্মধ্যে রয়েছে বরফায়িত মাছ, প্লাস্টিক, রড,ভোজ্যতেল, তুলা, সিমেন্ট ও বিভিন্ন খাদ্যসামগ্রী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

ইমিডিয়েট বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব কে হতে যাচ্ছেন?

দেশের রাজনীতিতে এখন নতুন করে আলোচনায় এসেছে বিএনপির মহাসচিব...

ঘরভাড়া জোগাতে ৫০০ টাকায় চুল বিক্রি

বাগেরহাটের রামপাল উপজেলার সন্তোষপুর গ্রামের রেহানা খাতুন। দুই সন্তানকে...

‘বাবা’ হারালেন লিওনেল মেসি

আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির বাবা ও দীর্ঘদিনের এজেন্ট...

সাড়ে ৬ বছরে ঝরল ১৫ হাজার ৭১২ প্রাণ

দেশে মোটরসাইকেল দুর্ঘটনা যেন ভয়াবহ রূপ নিচ্ছে। ২০২০ সাল...

বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতার ষড়যন্ত্র!

বিদ্যুৎ ও জ্বালানি খাতকে অস্থিতিশীল করতে একটি চক্র পরিকল্পিতভাবে...

সর্বশেষ