kbctgbd
৬ অক্টোবর ২০২৪ ১২:০৫ অপরাহ্ণ
এম আবু হেনা সাগর,ঈদগাঁও প্রতিনিধিঃ
উৎসাহ উদ্দীপনা ও ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে কক্সবাজারের ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস-২৪ উদযাপন করা হয়েছে।
গতকাল সকালে ঈদগাঁও উপজেলার অন্যতম নারী শিক্ষা প্রতিষ্ঠান ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে নবম শ্রেণী মেঘনা শাখার আয়োজনে এই মহতি অনুষ্ঠান সু- সম্পন্ন হয়।
ছাত্রী নাসাইবা ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন,বিদ্যালয় প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন। উপস্থিত ছিলেন,সহকারী প্রধান শিক্ষক মো: জসিম উদ্দীন, সিনিয়র শিক্ষক পারভীন আক্তার, ছালেহা আক্তার,আহমদ কবির,রাজন আচার্য্য, সুপ্রিয়া পাল ও আব্দুস সালাম মৃধা। এই মহতি অনুষ্ঠান শেষে শিক্ষক দিবস উপলক্ষে কেক কেটে শিক্ষকদেরকে খাওয়ালেন ছাত্রীরা।
তাফহিমারের উপস্থানায় অনুষ্ঠানে অসংখ্য শিক্ষার্থী উপস্থিত ছিলেন। শিক্ষক ও শিক্ষার্থী দের বক্তব্যে বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভায় গুরুত্বপূর্ণ তাৎপর্য তুলে ধরেন। শিক্ষকেরা শিক্ষার্থীদের এমন ব্যতিক্রমী আয়োজনকে সত্যি সাধুবাদ জানান।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।