kbctgbd
৫ অক্টোবর ২০২৪ ১২:০৪ অপরাহ্ণ
মোনতাহেরুল হক আমিন,বাঁশখালী প্রতিনিধিঃ
চট্টগ্রামের বাঁশখালীতে পাঁচ কেজি গাঁজাসহ রুবি আক্তার (৫০) নামে এক মহিলাকে আটক করেছে বাঁশখালী থানা পুলিশ। শুক্রবার বিকেলে পৌরসভার মিয়ারবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটকৃত রুবি আক্তার বাঁশখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মৃত্যু রেজাউল করিমের স্ত্রী।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে রুবি আক্তার নামের এক মহিলাকে পাঁচ কেজি গাঁজা ও নগদ ৭ হাজার সহ আটক করা হয়। তার বিরুদ্ধে বাঁশখালী থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। জনস্বার্থে মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।