kbctgbd
৫ অক্টোবর ২০২৪ ৪:৫৪ পূর্বাহ্ণ
মোনতাহেরুল হক আমিন,বাঁশখালী প্রতিনিধিঃ
০৪/১০/২৪ ইং রোজ জুমাবার বেলা ৩টায় ভারতে মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক মহানবী স. কে জঘণ্য ভাষায় কটুক্তি ও বিজেপির সাংসদ নিতেশ নারায়ণ রানে কর্তৃক তাকে সমর্থন এবং মসজিদে প্রবেশ মুসলমানদের হত্যার হুমকির প্রতিবাদে হেফাজতে ইসলাম বাংলাদেশ বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
এতে বক্তারা বলেন,গত আগষ্ট মাসে সংঘটিত এই ঘটনায় কয়েক ডজন মামলা হলেও এখনো পর্যন্ত রাজ্যসরকার কাউকে গ্রেফতার না করায় বিশ্বব্যাপী মুসলিমসমাজ উক্ত ঘটনার প্রতি ক্ষোভ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় হেফাজতে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় বাঁশখালী উপজেলা শাখার পক্ষ থেকে উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এতে প্রধান বক্তার বক্তব্যে ৮ দফা সম্বলিত দাবী পেশ করেন উপজেলা হেফাজত সেক্রেটারী মাওলানা মুহিউদ্দীন খাঁন জসিম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলার উপদেষ্টা সদস্য মাওলানা কারী ফজলুল করীম জিহাদি, উপজেলা সিনিয়র সহ-সভাপতি মাওলানা খলিলুর রহমান শওকী, পৌরসভা সভাপতি মাওলানা হাফিজুর রহমান, পৌর সহ-সভাপতি মাওঃ ওসমান গণি, ছনুয়া বড় মাদরাসার পরিচালক মাওঃ মুফতি আবু তৈয়ব কাছেমী, উপজেলা সিনিয়র যুগ্ম সেক্রেটারী তারুণ্যের আইডল মাওলানা হেলাল উদ্দীন পুকুরিয়বী, উপজেলা যুগ্ম সেক্রেটারী মাওলানা শোয়াইব কাসেমী, যুগ্ম সেক্রেটারী মাওলানা রেজাউল করিম এরফান, মাওলানা হানিফ আল মাহমুদ, অর্থ সম্পাদক মাওঃ আবুল বশর, মনকিচর মাদরাসার পরিচালক মাওঃ আনিছ বিন আবু বকর, সিনিয়র মুহাদ্দিস মাওঃ আব্দুল্লাহ, পৌর সেক্রেটারী মাওলানা আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক মাওলানা ওয়াহিদুল্লাহ, সহ- সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফেজ ইব্রাহিম, সহ-অর্থ সম্পাদক মাওঃ জুনায়েদুর রশিদ শওকী, সহ- সভাপতি জনাব মুহাম্মদ নূরুল আলম, যুব বিষয়ক সম্পাদক মুহাম্মদ আব্দুল ওয়াজেদ, দফতর সম্পাদক মাওলানা মোশাররফ হোসাইন, প্রচার সম্পাদক হাফেজ আনোয়ার হোসাইন, সহ-প্রচার সম্পাদক জনাব নোমান চৌধুরীসহ বাঁশখালীর বিভিন্ন মাদরাসার প্রতিনিধি প্রমুখ।
আজকের বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল থেকে বাঁশখালী প্রশাসনের প্রতি হেফাজতে ইসলাম বাংলাদেশ বাঁশখালী উপজেলা শাখার পক্ষ থেকে ৮ দফা সম্বলিত দাবী ও আহ্বান।
—————————————-
১. আল্লাহর রাসূল ﷺ’র বিরুদ্ধে কটুক্তিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতকে কূটনৈতিকভাবে চাপ সৃষ্টি করতে হবে।
২. ভবিষ্যতে প্রিয় জনপদ বাঁশখালীর কোনো স্থানে আল্লাহ, রাসূল ﷺ ও ইসলাম ধর্ম নিয়ে কেউ কটুক্তি করলে, তাকে সাথে সাথে গ্রেফতার করতে হবে।
৩. আসন্ন পূজা উপলক্ষে কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করে সাম্প্রদায়িক সহাবস্থান নষ্ট করতে না পারে, এ ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে জোরদার ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৪. নামাজের সময় পূজার মাইক বন্ধ রাখার নির্দেশনা জারি করতে হবে।
৫. স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়সহ সরকারী-বেসরকারী সকল প্রতিষ্ঠানে ইসলামী বিধিবিধান পালনের পূর্ণ স্বাধীন পরিবেশ তৈরী করে দিতে হবে।
৬. সঙ্কটময় পরিস্থিতি মোকাবেলায় হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ ও শীর্ষস্থানীয় আলেমদের সাথে পরামর্শ করতে হবে।
৭. ভারতীয় চক্রান্তের বিরুদ্ধে জাতীয় ঐক্য ও ভারতীয় পণ্য বয়কটের জন্য আহ্বান জানাচ্ছি।
৮. অবিলম্বে পার্বত্য অঞ্চলসমূহে রাজনৈতিক পন্থায় স্থিতিশীলতা ফেরানোর ব্যবস্থা করতে হবে।
পরিশেষে গণমিছিলটি পৌরশহরের মিয়ার বাজার হতে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মোড়ে এসে সমবেত হয়।
অতঃপর আগত সকল নেতা-কর্মী ও সমর্থক এবং গণমাধ্যম কর্মীসহ সকল দ্বীন প্রিয় মুসল্লীদের ধন্যবাদ জ্ঞাপন এবং আগামীর যে কোনো কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশ বাঁশখালী উপজেলা শাখার মুহতরম আমীর মাওঃ নূরুল হক সুজিশ সাহেব আখেরী মুনাজাতের মাধ্যমে আজকের বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল সমাপ্ত ঘোষণা করেন।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।