back to top

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রামপালে রাসুল (সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ

kbctgbd
৫ অক্টোবর ২০২৪ ৩:০৫ পূর্বাহ্ণ
রাকিবুল ইসলাম সুমন,বাগেরহাট স্টাফ রিপোর্টারঃ

সম্প্রতি মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ কটুক্তি করায় ও তার কটুক্তিতে সমর্থনকারী বিজেপি নেতা নিতেশ নারায়ণ রানেকে আটকসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে রামপালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে উপজেলার বাইনতলা ইউনিয়নে ইসলামি শরিয়াহ মোতাবেক পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের আলো’র আয়োজনে চাকশ্রী বাজারে এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি হাদীউজ্জামান সোহাগ’র সভাপতিত্বে ও সম্পাদক শেখ মোহিদুল ইসলাম রনি’র সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াত ইসলামীর আমির মল্লিক আব্দুল হাই, হাফেজ জিল্লুর রহমান ও হাফেজ হাসান।

সমাবেশ থেকে বক্তারা বলেন, রাসুল (সাঃ) কে নিয়ে কটূক্তির সাথে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। বিশ্বের নেতা ও নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর অপমান গোটা বিশ্বের মুসলমানরা মেনে নিবে না। বিগত দিনেও মেনে নেয়নি ভবিষ্যতেও মেনে নেয়া হবে না। ভারতের ধর্মীয় প্রচারক রামগিরি রাসুল (সাঃ) এবং ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেন। এতে সমর্থন দেন রাজ্যেরই বিজেপি বিধায়ক নিতেশ রানা। তাদের চরম মূল্য দিতে হবে মুসলমানদের কলিজায় আঘাত করেছে তারা। এ সময় বক্তারা জড়িতদের দ্রুত আটকের দাবি জানান। প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে মিছিল ও সমাবেশে এলাকার ধর্মপ্রাণ মুসলমানেরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

ইমিডিয়েট বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব কে হতে যাচ্ছেন?

দেশের রাজনীতিতে এখন নতুন করে আলোচনায় এসেছে বিএনপির মহাসচিব...

ঘরভাড়া জোগাতে ৫০০ টাকায় চুল বিক্রি

বাগেরহাটের রামপাল উপজেলার সন্তোষপুর গ্রামের রেহানা খাতুন। দুই সন্তানকে...

‘বাবা’ হারালেন লিওনেল মেসি

আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির বাবা ও দীর্ঘদিনের এজেন্ট...

সাড়ে ৬ বছরে ঝরল ১৫ হাজার ৭১২ প্রাণ

দেশে মোটরসাইকেল দুর্ঘটনা যেন ভয়াবহ রূপ নিচ্ছে। ২০২০ সাল...

বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতার ষড়যন্ত্র!

বিদ্যুৎ ও জ্বালানি খাতকে অস্থিতিশীল করতে একটি চক্র পরিকল্পিতভাবে...

সর্বশেষ