back to top

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বি’স্ফো’র’ক ও হ’ত্যা মামলার আসামী ছেড়ে দেয়ার পর তিন কর্মকর্তা পুলিশ লাইনে সংযুক্ত

kbctgbd
৪ অক্টোবর ২০২৪ ১২:১৯ অপরাহ্ণ
জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতাঃ

বিস্ফোরক ও হত্যা মামলার আসামী ছেড়ে দেয়ার ঘটনার পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন সহ তিন পুলিশ কর্মকর্তাকে থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তবে প্রশাসনিক কারণে তাদের জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ জাবেদুর রহমান তিন পুলিশ কর্মকর্তাকে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করার বিষয়টি  নিশ্চিত করেছেন। জেলা পুলিশ লাইনে সংযুক্তরা হল আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন, থানার উপ পরিদর্শক দীপক কুমার ও প্রদ্যুত ঘোষ চৌধুরী।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাবেদুর রহমান বলেন, জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা তিনজনের বিরুদ্ধে একটি  তদন্ত চলমান আছে। তদন্ত চলমান থাকায় প্রশাসনিক কারনে তাদের জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এটাকে প্রত্যাহার বলা যাবে না। বিস্তারিত জানার জন্য তিনি সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপারের সাথে কথা বলতে বলেন। সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রকিবুল হাসানের মোবাইলে একজন সাংবাদিক একাধিকবার কল করলেও তাকে পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৪ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর হামলার ঘটনায় হওয়া মামলার আসামী নোমান মিয়াকে যৌথবাহিনী আটকের পর ছেড়ে দিয়েছে পুলিশ। তাকে ছেড়ে দেয়ার এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তবে পুলিশ জানিয়েছে বাদি ভূলক্রমে তাকে আসামী করেছে বলে জানানোর কারনে পুলিশ তাকে ছেড়ে দিয়েছে।

এর আগে বুধবার রাতে আশুগঞ্জ বাজারের ভাড়া বাসা থেকে নোমান মিয়াকে আটক করে যৌথ বাহিনীর সদস্যরা। নোমান মিয়া আশুগঞ্জ থানায় ২০ আগষ্ট হওয়া একটি মামলায় এজাহার নামীয় ৬ নং আসামী। তাকে ছেড়ে দেয়ায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, বুধবার রাত সাড়ে ১২ টার সময় আশুগঞ্জ বাজারের ভাড়া বাসা থেকে যৌথ বাহিনীর একটি দল রোমান মিয়াকে আটক করে থানায় নিয়ে আসেন। রাত থেকেই তাকে ছেড়ে দেয়ার জন্য বিএনপি দলীয় অনেক নেতাকর্মী ও দূর্গাপুর ইউনিয়নের লোকজন থানায় চাপ দিতে থাকেন। বৃহস্পতিবার সকালে থানার সামনে অনেকেই অবস্থান নেন তাকে ছাড়িয়ে নেয়ার জন্য। একপর্যায়ে বেলা ১২ টার দিকে তাকে ছেড়ে দেয় পুলিশ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

ইমিডিয়েট বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব কে হতে যাচ্ছেন?

দেশের রাজনীতিতে এখন নতুন করে আলোচনায় এসেছে বিএনপির মহাসচিব...

ঘরভাড়া জোগাতে ৫০০ টাকায় চুল বিক্রি

বাগেরহাটের রামপাল উপজেলার সন্তোষপুর গ্রামের রেহানা খাতুন। দুই সন্তানকে...

‘বাবা’ হারালেন লিওনেল মেসি

আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির বাবা ও দীর্ঘদিনের এজেন্ট...

সাড়ে ৬ বছরে ঝরল ১৫ হাজার ৭১২ প্রাণ

দেশে মোটরসাইকেল দুর্ঘটনা যেন ভয়াবহ রূপ নিচ্ছে। ২০২০ সাল...

বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতার ষড়যন্ত্র!

বিদ্যুৎ ও জ্বালানি খাতকে অস্থিতিশীল করতে একটি চক্র পরিকল্পিতভাবে...

সর্বশেষ