kbctgbd
২ অক্টোবর ২০২৪ ৬:২৮ অপরাহ্ণ
ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধিঃ
কক্সবাজারের ঈদগাঁওতে থানা ভাঙচুর এবং অগ্নিসংযোগের মামলায় ৪ আসামীকে গ্রেফতার করেছেন পুলিশ। বুধবার (২রা অক্টোবর) ভোর রাতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয় ৷
ওসি মছিউর রহমান, এসআই জুয়েল, এসআই আরকান ও এএসআই আহসানের নেতৃত্বে পরিচালিত পৃথক অভিযানে গ্রেফতারকৃতরা হল জালালাবাদ ইউনিয়নের তেলী পাড়ার রমজান আলীর ছেলে উজির আলী, একই ইউনিয়নের পালাকাটা গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে প্রবীণ মুরব্বী মোকতার আহমদ,ইসলামাবাদ ইউনিয়ন খোদাইবাড়ীর মোস্তাফিজুর রহমানের ছেলে ফুল ব্যবসায়ী শাহেদ কামাল মিন্টু এবং ইসলামপুর জুমনগর এলাকার সিরাতুল্লার ছেলে আবুল কালাম৷ ঈদগাঁও থানার ওসি মছিউর রহমান জানান, গ্রেফতারকৃত আসামীদের বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।