kbctgbd
২৮ সেপ্টেম্বর ২০২৪ ৪:৫৮ অপরাহ্ণ
হিরু আলম,পেকুয়া প্রতিনিধিঃ
কক্সবাজারের পেকুয়া উপজেলা রাজাখালী আলহাজ্ব মোহাম্মদ কবির চৌধুরী স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে মোহাম্মদ কবির চৌধুরী স্মৃতি বৃত্তি পরীক্ষা-২৩ এর কৃতী শিক্ষার্থীদের সনদ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে রাজাখালী ফৈজুন্নেছা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের মিলনায়তনে এ পুরষ্কার বিতরণ কর্মসূচি অনুষ্টিত হয়।
পরুষ্কার বিতরণী অনুষ্ঠানে আলহাজ্ব মোহাম্মদ কবির চৌধুরী স্মৃতি বৃত্তি পরীক্ষা-২৩ এর সভাপতি এ জে এম গিয়াস উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অত্র কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইউছুপ এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর আমিরুল মোস্তফা। অনুষ্ঠান উদ্বোধন করেন পেকুয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাঈনুল হোসেন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব মোহাম্মদ কবির চৌধুরী স্মৃতি বৃত্তি পরীক্ষার পরিচালক এ টি এম শামসুদ্দিন চৌধুরী, কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল হক মোহাম্মদ আবুল হোছাইন, চট্টগ্রাম বাংলাদেশ মহিলা সমিতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আলী জাফর সাদেক, রাজাখালী এয়ার আলী খান আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহেদ উল্লাহ, রাজাখালী ফৈজুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ছরওয়ার আলম, রাজাখালী ফৈজুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কাইছার সহ অত্র স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষিকা,বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিরা বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরষ্কার তুলে দেন।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।