kbctgbd
২৮ সেপ্টেম্বর ২০২৪ ৭:৫৩ পূর্বাহ্ণ
ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধিঃ
বিশ্বনবী হযরত মোহাম্মদ (স.) কে নিয়ে তীব্র অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে ঈদগাঁওতে বিক্ষোভ মিছিল করল ছাত্র জনতা। তাপদাহ উপেক্ষা করে তৌহিদী জনতা নারায়ে তাকবির, আল্লাহু আকবর ধ্বনিতে মুখরিত করে তুলেছেন বাজার ও স্টেশন এলাকা।
গতকাল দুপুরে ঈদগাঁও বাজারের শাপলা চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক ডিসি রোড অতিক্রম করে পরবর্তীতে বাসস্টেশন ঘুরে বাজারে এসে সমাপ্তি হয়। ঈদগাঁও উপজেলা ছাত্র-জনতা বিক্ষোভ মিছিলের আয়োজন করে। ভারতের হিন্দু পন্ডিত রামগিরি ও বিজেপি বিধায়ক নিতিশ রানের কটুক্তির তীব্র প্রতিবাদ ও বিচার দাবি করে নানান স্লোগান দেওয়া হয়। এতে রুস্তম মিয়াসহ বিপুল সংখ্যক ছাত্র জনতা উপস্থিত ছিলেন।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।