back to top

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঁশখালীতে নিরাপত্তা প্রহরীই খাদ্য অফিসের ‘বস’, বদলির পরও কীভাবে আছেন?

kbctgbd
২৭ সেপ্টেম্বর ২০২৪ ৬:১৮ অপরাহ্ণ
মোনতাহেরুল হক আমিন,বাঁশখালী প্রতিনিধিঃ

মোহাম্মদ ইসমাইল চৌধুরী, বাঁশখালীর চাঁদপুর খাদ্য গুদাম এলএসডি ঘাটের নিরাপত্তা প্রহরী। এই নিরাপত্তা প্রহরীর হাতেই ছিল বাঁশখালীর খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়। ২৯ বছর ধরে দাপিয়ে বেড়ানো খাদ্য অফিসের স্টাফ ইসমাইল যে একজন নিরাপত্তা প্রহরী মাত্র, তা অফিসের কর্মকর্তা ছাড়া কেউ জানত না।

বাঁশখালীতে খাদ্য নিয়ন্ত্রক অফিসার নিয়মিত না থাকায় ইসমাইলের হাতেই যেন চলে গিয়েছিল খাদ্য নিয়ন্ত্রক অফিস। গত ৩১ জুলাই তাকে বাঁশখালী থেকে বদলি করা হলেও এখনো তিনি রয়ে গেছেন বহাল তবিয়তে। দিব্যি কাজকর্ম করছেন একহাতে। মনে হবে তিনিই উপজেলা খাদ্য নিয়ন্ত্রক!

জানা গেছে, ১৯৯৫ সালে বাঁশখালীর চাঁদপুর খাদ্য গুদামে নিরাপত্তা প্রহরী পদে যোগদান করেন সাতকানিয়ার বাসিন্দা মোহাম্মদ ইসমাইল চৌধুরী। চাকরি চাঁদপুর খাদ্য গুদামের নিরাপত্তা প্রহরীর হলেও কর্মরত ছিলেন বাঁশখালী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসে। বাঁশখালী খাদ্য নিয়ন্ত্রক অফিসের সব কাজকর্ম করতেন তিনি।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নিয়মিত না থাকা এবং বদলি ও পরিবর্তন হলেও নিরাপত্তা প্রহরী ইসমাইলের কোনো বদলি হয়নি। অভিযোগ আছে, বাঁশখালীতে চাকরির আড়ালে দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের মাধ্যমে অঢেল সম্পদের মালিক বনে যান ইসমাইল চৌধুরী। গড়ে তুলেছেন আলিশান বাড়ি।

এর আগে আরও একাধিকবার বাঁশখালী থেকে তাকে বদলি করা হলেও নানা তদবিরের মাধ্যমে বাঁশখালীতেই রয়ে যান নিরাপত্তা প্রহরী ইসমাইল।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে বাঁশখালী খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে গিয়ে দেখা যায়, নিরাপত্তা প্রহরী ইসমাইল একাই অফিস করছেন। আর কোনো কর্মকর্তা-কর্মচারী নেই। তিনিই অফিসার, তিনিই স্টাফ। একাই চেয়ারে বসে আছেন আর ফাইলপত্র নড়াচড়া করছেন।

জানতে চাইলে তিনি বলেন, “আমার বদলি হয়েছে। স্যারেরা আমাকে রিলিজ দিচ্ছে না। ফাইলপত্র বুঝিয়ে দিয়ে শীঘ্রই চলে যাব।”বাঁশখালী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জহিরুল হক জানান, বর্তমানে তিনি লোহাগাড়ায় আছেন। বাঁশখালী তার অতিরিক্ত দায়িত্ব। নিরাপত্তা প্রহরী ইসমাইল ৩১ জুলাই বদলি হওয়ার পরও কিভাবে এতদিন বাঁশখালীতে অফিস করছেন জানতে চাইলে তিনি বলেন, “ইসমাইল অভিজ্ঞ মানুষ। তাছাড়া বাঁশখালীতে আর কোনো কর্মচারী দেওয়া হয়নি। অন্য কেউ পদায়ন হলে ইসমাইল চলে যাবে।”

চট্টগ্রাম জেলা খাদ্য নিয়ন্ত্রক সুমাইয়া নাজনিন জানান, নিরাপত্তা প্রহরী ইসমাইলকে বাঁশখালী থেকে বদলি করা হয়েছে। সে কেন এখনো স্টেশন ত্যাগ করেনি খোঁজখবর নিচ্ছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

‘কিসের হাসিনা, মাঝেমধ্যে শুধু আওয়াজ শোনা যায়’

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য নিয়ে মন্তব্য...

বোমা হামলার আশঙ্কা: দেশজুড়ে হাই অ্যালার্ট!

দেশজুড়ে সম্ভাব্য বোমা হামলার আশঙ্কায় দেশের সব জেলা ও...

শেখ হাসিনাকে ‘অধিনায়ক’ সম্বোধন, তার সঙ্গেই দেশে ফিরতে চান সাকিব

শেখ হাসিনাকে ‘অধিনায়ক’ সম্বোধন করে তার সঙ্গে দেশে ফেরার...

জি-টু-জি চুক্তিতে এলএনজি আমদানির অনুমোদন

দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সিঙ্গাপুরভিত্তিক আরামকো ট্রেডিং সিঙ্গাপুর...

বাংলাদেশে আর কারও তাবেদারি চলবে না: ভূমি প্রতিমন্ত্রী

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফেরারি আসামি ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা...

সর্বশেষ