kbctgbd
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৮ অপরাহ্ণ
সন্দ্বীপ সাহিত্য পরিষদের আহ্বায়ক কবি কাজী শামসুল আহসান খোকনের ৬৫ তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় সংগঠনের উদ্যোগে এক আলোচনা সভা এনাম নাহার মোড় হাজী আলী রেস্তোরার হল রুমে অনুষ্ঠিত হয়। সন্দ্বীপ সাহিত্য পরিষদের সদস্য সচিব সাংবাদিক ইলিয়াস কামাল বাবুুর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সন্দ্বীপ শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক, নাট্য ব্যক্তিত্ব মাস্টার আবুল কাশেম শিল্পী। কবিকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন সন্দ্বীপ সাহিত্য পরিষদের আহ্বায়ক কাজী শামসুল আহসান খোকন, প্রেসক্লাব সাবেক সিঃ সহ সভাপতি সাইফুল ইসলাম ইনসাফ, সহ সভাপতি মহিউদ্দিন শাহাজাহান, সাগর কণ্যা সাহিত্য পরিষদের আহ্বায়ক কবি মোস্তফা হায়দার, পাবলিক হাইস্কুলের সাবেক সিঃ শিক্ষক শামসুল আলম, সন্দ্বীপ রির্পোটাস ক্লাবের সভাপতি চারু মিল্লাত, আলহাজ্ব মাঃ মাইন উদ্দীন, সাহিত্য পরিষদের সদস্য সুফিয়ান মানিক, সাংবাদিক ইলিয়াছ সুমন, মোঃ মহব্বত, ইসলামী ব্যাংকের অফিসার মোঃ মাইনউদ্দীন, ও মাস্টার ছায়েদুল হক ফাউন্ডেশনের অর্থ সম্পাদক সাজেদুল করিম তুহিন প্রমুখ। সভায় কবির সমৃদ্ধ কর্ম জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর জীবনের বাকি সময়গুলোর সাফল্য সুখময় হবার আশা করা হয়। আনন্দ আপ্যায়ন শেষে সভার সমাপ্তি হয়।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।