মাসুদ রানা জামালপুর জেলা প্রতিনিধি:
জামালপুর সদরের শরিফপুরে বিট পুলিশিংয়ের মাধ্যমে নারী নির্যাতন, মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং অপরাধ প্রতিরোধ সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে শরিফপুর ইউনিয়ন পরিষদ ও শরিফপুর বিট পুলিশের যৌথ আয়োজনে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথিসহ বিশেষ অতিথিদের ফুল দিয়ে বরণ করেন শরিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আলম আলী। জামালপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি-জামালপুর সদর আসনের সাংসদ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান-জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহনাজ ফেরদৌস ও জামালপুর পৌরসভার মেয়র-শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানু প্রমুখ। এছাড়াও আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এসময় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন।


